আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
311 views
in হজ ও উমরা (Hajj and Umrah) by (2 points)
আমার মায়ের বাবার মৃত্যুর আগে নিয়ত ছিল হজ/ উমরাহ করার। আমার মা পরিবারের বড় মেয়ে তাই ওনার সামর্থ্যের মধ্যে উমরাহ করতে ইচ্ছা প্রকাশ করেন তখন উক্ত প্রশ্নটি করতে বলেন এখানে। আমার মা নিয়ত করেছেন আমার বাবাসহ আমি„আমরা তিনজন উমরাহ করবো ইন শা আল্লাহ । এটা আমাদেরও নিয়ত। আমাদের সামর্থ্য অনুযায়ী উমরাহর জন্যই চিন্তা করছি হজ্জের জন্য আমাদের সামর্থ্য হচ্ছে না ইন শা আল্লাহ  পরে নিয়াত আছে। আমার নানা পরজেকগার মানুষ ছিলেন ওনার নিয়ত ছিল হজ/ ওমরাহ একবার হলেও করার আমার মা ওনার বড়  সন্তান। আমার মা বর্তমানে নিয়াত করেন মা বাবা আর আমি সহ উমরাহ করবেন তিনি ( আমার মা ) কি ওনার মৃত বাবার বদলি উমরাহ করতে পারবেন কি না

1 Answer

0 votes
by (805,200 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!

আবূ রযীন আল ’উক্বায়লী (রাঃ) হতে বর্ণিত। 
وَعَنْ أَبِي رَزِينٍ الْعُقَيْلِيِّ أَنَّهُ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَبِي شَيْخٌ كَبِيرٌ لَا يَسْتَطِيعُ الْحَجَّ وَلَا الْعُمْرَةَ وَلَا الظَّعْنَ قَالَ: «حُجَّ عَنْ أَبِيكَ وَاعْتَمِرْ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ
তিনি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে বললেন, হে আল্লাহর রসূল! আমার পিতা অতিশয় বৃদ্ধ, হজ্জ/হজ ও ’উমরা করার সামর্থ্য রাখে, না বাহনে বসতে পারেন না। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, তুমি তোমার পিতার পক্ষ হতে হজ্জ/হজ ও ’উমরা করে দাও। [তিরমিযী, আবূ দাঊদ ও নাসায়ী; ইমাম তিরমিযী (রহঃ) বলেন, হাদীসটি হাসান সহীহ (আবূ দাঊদ ১৮১০, নাসায়ী ২৬২১, তিরমিযী ৯৩০, ইবনু মাজাহ ২৯০৬, ইবনু আবী শায়বাহ্ ১৫০০৭, আহমাদ ১৬১৮৪, সহীহ ইবনু খুযায়মাহ্ ৩০৪০)



সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার নানার উপর যদি হজ্ব ফরয থাকে, তাহলে আপনার মায়ের উচিৎ, কাউকে দিয়ে বদলি হজ্ব করিয়ে নেয়া।এক্ষেত্রে উত্তম হল, এমন কাউকে বদলি হজ্বের জন্য বাচাই করা, যিনি নিজের হজ্ব করে নিয়েছেন।

হ্যা, আপনার মা যে কোনো সময় এক বা একাধিক উমরাহ আপনার নানার জন্য করতে পারবেন।এবং আপনিও পারবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 440 views
0 votes
1 answer 400 views
0 votes
1 answer 563 views
...