আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
204 views
in সালাত(Prayer) by (19 points)
edited by
আসসালামু আ'লাইকুম ওয়া রহমাতুল্ল-হ।

শাইখ,নিম্নোক্ত বিষয় সম্পর্কে জানতে চাচ্ছি।
যোহরের ফরয ৪ রাকাআত সালাত আদায় করার মাঝে দু' বার আমার উড়না খুলে গলার কিছু অংশ উন্মুক্ত হয়ে যায়।প্রথমবার,দ্বিতীয় সিজদা হতে দাঁড়াতে দাঁড়াতে এবং অল্প কিছুসময় দাঁড়িয়ে উড়না ঠিক করি।দ্বিতীয়বার,শেষ বৈঠকে উড়না খুলে গেলে দ্রুত ঠিক করি এবং বাকি সালাত শেষ করি।গলার কিছু অংশ উন্মুক্ত হয়ে যাওয়ায় এবং সালাতের মাঝে উড়না ঠিক করায় আমার সালাত কি আদায় হয়েছে?নাকি পুনরায় আদায় করতে হবে?

1 Answer

0 votes
by (805,470 points)
edited by

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
নামাযে সতর খুলে যাওয়া সম্পর্কে জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/5215

আ'মলে কাছির সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/445

أعضاء عورة الرجل ثمانیة: ․․․ الثامن ما بین السرة إلی العانة مع ما یحاذي ذلک من الجنبین والظہر والبطن (شامي: ۳/۸۲، ۸۳ مطبوعہ مکتبہ زکریا دیوبند)، فالستر لیست من العورة درر (حوالہ بالا ص:۷۶)، ویمنع حتی انعقادہا کشف ربع عضو قدر أداء رکن بلا صنعہ من عورة غلیظة أو خفیفة علی المعتد والغلیظة قبل ودبر وما حولہما والخفیفة ما عدا ذلک من الرجل والمرأة (درمختار مع الشامی: ۲/ ۸۱، ۸۲)

(কিতাবুন নাওয়াযিল-৪/১৫৩)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু সতর খুলে যাওয়ার পর সাথে সাথেই ঠিক করে নেয়া হয়েছে, তাই নামায ফাসিদ হবে না। বরং নামায বিশুদ্ধ হয়েছে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 283 views
0 votes
1 answer 266 views
+1 vote
1 answer 491 views
0 votes
1 answer 343 views
...