আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
487 views
in পবিত্রতা (Purity) by (106 points)
ফরয গোসেল হওয়ার পর কোনো এক কারণে ফরজ গোছল করি নাই।যাওয়ার তাড়া ছিল বলে শুধু নাপাকি ধুয়ে চলে গেছি।এখন নাপাকী ধোঁয়ার পর শরিরে আর কোনো নাপাকী ছিল না বটে তবে ফরয গোছলের তিন ফরয আদায় হয় নাই।এমন অবস্থায় যে গামছা দিয়ে শরীর মুচ্ছি,যে কাপড় পড়ছি তা কি পাক থাকবে নাকি নাপাক।

1 Answer

0 votes
by (92,400 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ

গোসলের ফরয ১১টি।

(১) মুখ ধৌত করা।

(২) নাক ধৌত করা।

(৩) সমস্ত শরীর একবার ধৌত করা।

গোসলের ফরয সাধারনত এ তিনটিই। কেননা সমস্ত শরীরের মধ্যে পরবর্তী সবগুলাই ঢুকে গেছে। কিন্ত বিশেষ গুরুত্বের ধরুণ কোনো কোনো কিতাবে পৃথক পৃথক করে গননা করা হয়।

(৪) খতনাবিহীন ব্যক্তির পুরুষাঙ্গের অগ্রভাগের চামড়া যদি খুলতে কষ্ট হয়তবে তার ভেতরাংশ ধৌত করা।

(৫) নাভি ধৌত করা।

(৬) শরীরের এরূপ ছিদ্রে পানি পৌঁছানোযা বুঁজে যায়নি।

(৭) পুরুষের চুলের বেণীর ভেতরে পানি পৌঁছানোএতে চুলের গোড়ায় পানি পৌঁছা বা না পৌঁছার কোন শর্ত নেই। তবে মহিলার চুলের গোড়ায় যদি পানি পৌঁছেতাহলে মহিলার চুলের বেণীর ভেতরে পানি পৌঁছানো ফরয নয়।

(৮) দাড়ির ভেতরস্থ চামড়া ধৌত করা।

(৯) গোঁফের ভেতরস্থ চামড়া ধৌত করা।

(১০) ভ্রুর ভেতরস্থ চামড়া ধৌত করা।

(১১) যোনি মুখবরনের বহিরাংশ ধৌত করা।

কি কি কারণে গোসল ফরজ হয় ও গোসলের ফরজ সম্পর্কে বিস্তারিত জানুন- https://ifatwa.info/3604/    

গোসলের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুনhttps://ifatwa.info/21252/?show=21252#q21252 

পাক-নাপাক সম্পর্কে আরো বিস্তারিত জানুন- https://ifatwa.info/53602/ 

 

 সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই!

 

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি যদি খুব ভালো ভাবেই নাপাকি ধৌত করে থাকেন। ফলে আপনার শরীরের কোনো নাপাকি না থাকে। তাহলে প্রশ্নোক্ত ক্ষেত্রে গামছা ও শরীরের কাপড় পাক থাকবে। তবে যেহেতু এখনো ফরজ গোসল করেননি। তাই খুব দ্রুত ফরজ গোসল করে নিবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 301 views
0 votes
1 answer 374 views
...