আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
340 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (41 points)
Asslamualikum wa rohmatullohi wa barokatuh
১.কিরাত পড়ার সময় নামাযে গলার ভিতর থেকে অনিচ্ছাকৃত ভাবে আওয়াজ হয়ে যায় এতে কি নামায ভঙ্গ হবে? আমার এমন হওয়াতে সাহু সিজদা দিয়ে দিয়েছি। আবার অনেক সময় সাহু সিজদা দি নিই এতে কি নামায হবে?

যদি কেউ ইচ্ছাকৃতভাবে এমন আওয়াজ করে তার কি নামায হবে?

২.আমরা যারা ইলম অর্জন করছি, আমরা যখন ইলম৷ অর্জন করার জন্য পড়ি তখন অন্তরে ভয় কাজ করে আব্বু আম্মু বকা দিবে বা আর আমাদের ইলম অর্জন করতে দিবে না এই ভয় কি গাইরুল্লাহর প্রতি ভয় হবে?

এই ভয় কাজ করে এই জন্য লুকিয়ে লুকিয়ে পড়ি। মাঝে মাঝে জেনারেল এর বই নিয়ে মাদরাসার পড়া পড়ি( আমি আইওমের স্টুডেন্ট আলহামদুলিল্লাহ)  এমন ভাব করি যেন আমি জেনারেল এর পড়াই পড়ছি এমন করা কি আমার উচিত হচ্ছে?

৩.জেনারেল এবং মাদরাসা দুইটা একসাথে মেনেজ করা কঠিন হচ্ছে দুইটা একসাথে কীভাবে মেনেজ করতে পারি? জেনারেল এর পড়া আর মাদরাসার পড়া দুইটায় জমে যাচ্ছে, বুঝে উঠতে পারি না কখন কোনটা পড়া উচিত। একটু যদি নসিহাহ করতেন।

.৪.প্রাইভেট এ স্যার দের পড়া না বুঝলে প্রশ্ন করা যাবে?  না বুজলে লজ্জায় প্রশ্ন করি না অনেক সময় মনে হয় যে বেশি কথা বললে লজ্জা ভেঙ্গে যাবে।

1 Answer

0 votes
by (814,710 points)
edited by

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) কিরাত পড়ার সময় নামাযে গলার ভিতর থেকে অনিচ্ছাকৃত ভাবে আওয়াজ হয়ে যায়, এতে নামায ফাসিদ হবে না। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/431

(২) ইলম অর্জন করার জন্য পড়ার মুহুর্তে যদি অন্তরে ভয় কাজ করে যে, হয়তো আব্বু আম্মু বকা দিতে পারে, হয়তো আব্বু আম্মি ইলম অর্জন করতে দিবে না, এটা গাইরুল্লাহর প্রতি ভয় নয়।
আপনি টাইম মেইন্টেইন করে নিবেন।পরীক্ষার মুহূর্তে  জেনারেল পড়াকে অগ্রাধিকার দিয়ে আইও এম এর পড়া সামান্য করে পড়বেন।

(৩) জেনারেল এবং মাদরাসা দুইটা একসাথে মেনেজ করা একটু কষ্টকর হবে। জেনারেল পড়াকে অগ্রাধিকার দিয়ে পড়বেন।পাশাপাশি মাদরাসার পড়াকেও পড়ার চেষ্টা করবেন।

(৪) প্রাইভেট এ স্যার দের পড়া না বুঝলে প্রশ্ন করা যাবে।  না বুজলে অবশ্যই প্রশ্ন করবেন। অবশ্যই ফিতনার সমূহ সম্ভাবনাকে এড়িয়ে চলার সর্বোচ্ছ চেষ্টা করবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 352 views
0 votes
1 answer 952 views
...