আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
285 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (14 points)
edited by

আসসালামু আলাইকুম।
প্রশ্ন (১) বিয়ের সময়  কাজি বলে দেনমোহর  এতো টাকা ধার্য করিয়া বিয়ে করতে আসিয়াছে এই কথাটাই কি সঠিক নাকি দেনমোহর  এতো টাকার "বিনিময়ে"  আপনাকে বিয়ে করতে আসিয়াছে এইকথাটাই সঠিক?

আসলে জানতে চাচ্ছি ইসলামে নারীকে টাকার" বিনিময়ে"  বিয়ে করে  নাকি দেনমোহর  এই টাকাটা তাদের জন্য  হাদীয়া মানে এটা তাদের কোন হক কিনা? বিয়ে পড়ানোর সময় কোনটা কাজীকে বলা উচিত?একটু  ভালো করে বুঝিয়ে বলবেন দয়া করে।

 প্রশ্ন (২)প্রশ্ন শুনেছি আল্লাহ রাসুল ও দিন ইসলাম এর কোন বিষয় নিয়ে সন্দেহ সংশয় পোষণ করলে সে নাকি কাফের হয়ে যায়?
এখন জানতে চাই প্রশ্নটি হল,যদি কোন বেক্তির মনে এ ধরনের কোন একটি বিষয় নিয়ে যদি সন্দেহ বা সংশয় মনে চলে আসে এবং তখন গবেষণা করে ও চিন্তা ভাবনা করে  আল্লাহ ও তার রাসূল ও দিন ইসলামের প্রতি বিশ্বাস স্থাপন করে তবুও কি প্রথমে সন্দেহ বা সংশয়ের জন্য সেই বেক্তি কি মুরতাদ হবে কিএবং পরে আবার ইমানদার হবে কি বিষয়টা কি এইরকম? ?দয়া করে একটু বুঝিয়ে বলবেন।  আপনি উওর দিয়েছেন যে,  মুরতাদ হয় না  কিন্তু তার কারনটা দয়া করে জানাবেন। 

প্রশ্ন (৩)যদি কোন বেক্তি আল্লাহর কোন বিধান কে সঠিক বলে বিশ্বাস  করে এবং মানে কিন্তু  যদি সেই  বিধানটা শুনতে যদি তার খারাপ লাগে তাহলে  সেই বেক্তি কি মুরতাদ? তার কি ইমান নষ্ট হয়ে যায়? 

1 Answer

0 votes
by (770,460 points)
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 


(০১)
মোহরানা স্ত্রীর অধিকার।
স্বামীকে তাহা আদায় করতেই হবে।
স্বামী দেনমোহর আদায় না করলে তা ঋণ হিসেবে তার জিম্মায় বাকি থেকে যাবে।

স্ত্রী যদি উক্ত দেনমোহর মাফ না করে, আর স্বামীও তা পরিশোধ না করে, তাহলে কিয়ামতের ময়দানে স্বামীর অপরাধী সাব্যস্ত হবে। তাই দেনমোহরের টাকা পরিশোধ করে দেয়া জরুরী।

মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ    

وَالْمُحْصَنَاتُ مِنَ الْمُؤْمِنَاتِ وَالْمُحْصَنَاتُ مِنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِن قَبْلِكُمْ إِذَا آتَيْتُمُوهُنَّ أُجُورَهُنَّ [٥:٥] 

তোমাদের জন্যে হালাল সতী-সাধ্বী মুসলমান নারী এবং তাদের সতী-সাধ্বী নারী, যাদেরকে কিতাব দেয়া হয়েছে তোমাদের পূর্বে, যখন তোমরা তাদেরকে মোহরানা প্রদান কর। [সূরা মায়িদা-৫] 

وَلَا جُنَاحَ عَلَيْكُمْ أَن تَنكِحُوهُنَّ إِذَا آتَيْتُمُوهُنَّ أُجُورَهُنَّ  [٦٠:١٠] 

তোমরা, এই নারীদেরকে প্রাপ্য মোহরানা দিয়ে বিবাহ করলে তোমাদের অপরাধ হবে না। [সূরা মুমতাহিনা-১০]

বিস্তারিত জানুনঃ- 

প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
বিয়েতে দেনমোহর বা মোহরানা দেয়া ওয়াজিব। তবে দেনমোহর বা মোহরানা না দিলে সেই বিয়ে বাতিল হয়ে যাবেনা।
স্ত্রী যদি সন্তুষ্টি চিত্তে মাফ করে দেয়,তাহলে তো কোনো সমস্যাই নেই।

আর স্ত্রী যদি মাফ না করে,তাহলে পাওনা থেকে যাবে।

মোহরানা ধার্য না করলেও বিবাহ সহীহ হয়,সেক্ষেত্রে মোহরে মিছিল নির্দিষ্ট হবে।

প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
কাজী সাহেব বিবাহ পড়ানোর সময় উপরে উল্লেখিত যে বাক্য গুলি বলে,উভয়টিই সহীহ।
কোনো সমস্যা নেই।

(০২)
কোনো ব্যাক্তি যদি ইসলামকে না না জানার কারনে এসব সংশয় করে,মুখে স্পষ্ট ভাবে কোনো কুফরি বাক্য না বলে,সেক্ষেত্রে শুধুমাত্র অন্তরে এমন সংশয়ের জন্য সেই ব্যাক্তি কাফের হয়ে যায়না,সে ব্যাক্তি মুরতাদ হয়ে যায়না।

তাই প্রশ্নে উল্লেখিত ব্যাক্তি মুরতাদ হয়ে যাবেনা।

(০৩)
না,সে ব্যাক্তি মুরতাদ নয়, এতে তার ঈমান নষ্ট হয়ে যায়না।
,
তবে সে যদি শরীয়তের অকাট্য কোনো বিধান নিয়ে হাসি ঠাট্রা করে,সেক্ষেত্রে তার ঈমান চলে যাবে।  সে মুরতাদ হয়ে যাবে।

আরো জানুনঃ- 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...