আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
238 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (11 points)
আসসালামু আলাইকুম উস্তাদ।
১) কোনো বই অনুবাদ করে বিক্রি করার ক্ষেত্রে কি মূল বইয়ের লেখক/প্রকাশক থেকে অনুমতি নেয়া আবশ্যক?
২) যদি লেখক/প্রকাশক কোনো নির্দিষ্ট প্রকাশনীকে অনুমতি দিয়ে থাকে অনুবাদ করার কিন্তু অন্য একটি প্রকাশনী অনুমতি ছাড়াই অনুবাদ করে বই প্রকাশ করে বিক্রি করা শুরু করে, সেটা কি নাজায়েয হবে?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
প্রকাশনা স্বত্ব সংরক্ষিত রাখা জায়েয।সেজন্য প্রকাশনা সংরক্ষিত কোনো কিতাবের কপি করা জায়েয হবে না।চায় তা অফলাইনে হোক বা অনলাইনে হোক।সুতরাং প্রকাশনা সংরক্ষিত কোনো কিতাবের ফটোকপি করে বা পিডিএফ ফাইল তৈরী করে তা বিক্রি করা/প্রচার-প্রসার করা কখনো জায়েয হবে না।
ফেকহী মাক্বালাত(শায়খুল ইসলাম তাক্বী উসমানী)- ১/১৭৩---২৪১

পিডি এফ ফাইল তৈরী করা সম্পর্কে জানতে ভিজিট করতে পারেন- https://www.ifatwa.info/1197

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
হাদীসে এসেছে,রাসূলুল্লাহ সাঃ বলেছেন,
 لا ضرر ولا ضرار
ইসলামে নিজেকে ক্ষতি পৌছানো নেই এবং অন্যকেও ক্ষতি পৌছানো যাবে না।(সুনানু ইবনি মা'জা-২৩৪০)


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) কোনো বই অনুবাদ করে বিক্রি করার ক্ষেত্রেও মূল বইয়ের লেখক/প্রকাশক থেকে অনুমতি নেয়া বাধ্যতামূলক। মূল লিখক/প্রকাশকের অনুমোদন ব্যতিত অনুবাদ করে বিক্রি করা যাবে না। তবে বইয়ের স্বত্ব সংরক্ষিত না থাকলে, বিনা অনুমতিতে অনুবাদ করা যাবে।

(২) যদি লেখক/প্রকাশক কোনো নির্দিষ্ট প্রকাশনীকে অনুমতি দিয়ে থাকে অনুবাদ করার কিন্তু অন্য একটি প্রকাশনী অনুমতি ছাড়াই অনুবাদ করে বই প্রকাশ করে বিক্রি করা শুরু করে, সেটাও জায়েয হবে না। বরং যাকে অনুমোদন দেয়া হবে শুধুমাত্র তিনিই অনুবাদ করতে পারবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...