আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
400 views
in সালাত(Prayer) by (19 points)
আসসালামু-আলাইকুম মুফতি সাহেব,

আমি এর আগে কখনও জাহাজে বা পানির উপরে লম্বা সফর করিনি, তাই সে সময়ে সালাতের মাসলা মাসায়েল সম্পর্কে কোন ধারণা গ্রহণ করা হয়নি। আল্লাহর ইচ্ছায় আমি সুন্দরবন ভ্রমণে যাচ্ছি যেখানে তিন দিন ও দুই রাত আমাদের একটি ট্যুরিস্ট ভ্যাসেলে সময় কাটাতে হবে। আমার মনে কিছু প্রশ্ন তৈরী হয়েছে, সেগুলির সমাধান করে দিলে আপনাদের নিকট কৃতজ্ঞ থাকবো।

১) আমাদের ট্যুর শুরু হবে শুক্রবারে। স্বাভাবিকভাবেই হয়ত জুম্মা মসজিদ পাবো না। সে ক্ষেত্রে শুধু যোহরের সালাত আদায় করে নিলেই হবে?

২) যদি আমাকে একাই সালাত আদায় করতে হয় সে ক্ষেত্রে যদি আশে পার্শে কোন আজানের আওয়াজ শুনতে না পাই সেই ক্ষেত্রে বিনা আজানে মোবাইলে ওয়াক্ত হয়েছে কি না দেখে সালাত আদায় করতে পারব? বা দুয়েকজন মিলে জামাত তৈরী করলেই কি আজান দিয়ে নামাজ শুরু করতে হবে?

৩) যদি দাড়ানোর মত জায়গা না পাওয়া যায় সেক্ষেত্রে কি বসে সালাত আদায় করতে পারব?

৪) এই বাইরেও আপনার কাছে যদি আমার জন্য কোন সত্য পরামর্শ থাকে তা অবশ্যই দিবেন।

অবশ্যই আল্লাহর নিকট দোয়া করবেন যেন আমার সফর সুস্থ ও ভালো ভাবে সম্পন্ন হয়। সময় মত সালাত আদায় করতে পারি।

জাযাকাল্লাহুখাইরান।

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
যে সমস্ত স্থানে জুম্মার শর্ত সমূহ বিদ্যমান থাকার  কারণে অতীত থেকে জুম্মার নামায হয়ে আসছে, তারা যদি বর্তমানে জুম্মার নামায পড়তে না পারেন।তাহলে যোহরের নামাযকে পৃখক পৃথক ভাবে আদায় করে নেবেন।

আর যে সমস্ত এলাকায় জুম্মার শর্ত সমূহ অনুপস্থিত থাকায় অতীত থেকে জুম্মার নামায প্রচলিত নয়,সে সকল স্থানে বর্তমানে জুম্মার স্থলে যোহরের নামায জামাতের সাথে পড়া যাবে।


এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1172

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
জ্বী, আপনি জোহরের নামায পড়ে নিবেন।

(২)
জ্বী, মুবাইলে নামাযের ওয়াক্ত হয়েছে দেখে, একাকি আজান ইকামত দিয়ে নামায পড়তে পারবেন। মসজিদের আজান শোনা শর্ত নয়।

(৩)
যদি দাড়ানোর মত জায়গা না পাওয়া যায় সেক্ষেত্রে  বসে সালাত আদায় করতে পারবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 469 views
0 votes
1 answer 548 views
0 votes
1 answer 419 views
...