আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
642 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (23 points)
আসসালামু  আলাইকুম
১)আমি আজকে ওয়াফিলাইফে 377৳ ডেলিভারিচার্জসহ  সমমূল‍্যের বই অর্ডার করি। তাদের ক‍্যাশব‍্যাকের বিষয়ে জানা ছিলো না পরে এখন তাদের পেজের কভার ফটোতে দেখি যেকোনো অর্ডারে 10% ক‍্যাশব‍্যাক লেখা। পরে বিকাশ চেক করে দেখি যে 37৳ ব‍্যাক এসেছে। এটা কি আমার জন‍্য হালাল?

২)  আমি কদিন আগে বিকাশ থেকে ফোনে 20৳ টাকা রিচার্জ করি। পরে দেখি ওনারা আমাকে 5৳ ক‍্যাশব‍্যাক করে দিয়েছে। এটা কি আমার জন‍্য হালাল ছিলো?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
পেমেন্ট মেথড তথা বিকাশ, রকেট বা ব্যংকের ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড অথবা ভিসা/মাস্টার কার্ড ইত্যাদি দ্বারা নির্দিষ্ট শপে ক্রয়ের উপর যে ১০% বা ২০% ক্যাশব্যাক দেয়া হয়।
তার শরয়ী হুকুম নিম্নরূপ।

যদি ক্রেডিট কার্ড বা শপিং কার্ডের মাধ্যমে বিল পে করা হয়, যা গ্রাহক পরবর্তীতে উক্ত ইস্যুকৃত কার্ডের মালিক ব্যাংক বা কম্পানিকে পরিশোধ করবে।তাহলে বুঝা গেল যে ব্যাংক/কম্পানি উক্ত কার্ডধারীকে বর্তমানে ঋণ দিচ্ছে।
তাই ব্যাংক হল ঋণদাতা।এবং ক্রেডিট/শপিং কার্ড গ্রহণকারী হলেন ঋণগ্রহিতা।
ঋণ দাতার পক্ষ থেকে ঋণ গ্রহিতাকে আরো উপহার উপটোকন দেয়া যায়।তা জায়েয।অন্যদিকে ঋণগ্রহিতার পক্ষ্য থেকে ঋণদাতাকে কিছু দেয়ার নামই হল সুদ।
তাই এখানে সুদ হচ্ছে না।কেননা এতে সুদের সজ্ঞা প্রমাণিত হচ্ছে না। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/112

এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
জ্বী, ক্যাশব্যক জায়েয।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।
by (23 points)
reshown by

আমিত কার্ডের মাধ্যমে পেমেন্ট করিনি। আমি বিকাশ এপ দিয়ে পেমেন্ট করেছিলাম।
আমি বুঝতে পারছিনা উত্তর ভালোভাবে। দুইটা অপশনের বর্ণিত টাকা ই কি আমার জন্য হালাল ? 


আমি এটার কথা বলছিলাম ১নং প্রশ্নে । ওয়াফিলাইফের কভার ফোটোতে দেওয়া যেকোনো অর্ডারে বিকাশ পেমেন্টে ১০% ক্যাশব্যাক। এটা আমার জন্য হালাল কিনা?
by (23 points)

আমার কমেন্ট টা চেক করবেন প্লিজ।
by (814,710 points)
জ্বী, আপনার জন্য বিকাশ ক্যাশব্যাক জায়েয হবে। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...