আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
628 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (59 points)
আসসালামু আলাইকুম হুজুর, আশা করি ভাল আছেন।
(১) আমি বিদ্যালয়ে চাকরি করি। একবার দুই ছাত্র কে দুষ্টামির জন্য বলি সম্ভবত মারামারির জন্য  -
একজন আরেকজনকে বলি তুমিকে ওর সাথে মারামারি / কুস্তাকুস্তি করে পারবা? তাহলে মারামারি করে দেখাও ?
মুসলমান হিসেবে  এরূপ মারামারি করতে বলায় কি ঈমানে কোন সমস্যা হবে? আমি তওবা করেছি।
(২) অনেক সময় ছাত্র ছাত্রী হইচই করার কারণে বলি যে কথা বলবে পাশের জন তাকে চড় মারবে। এরূপ মারামারি করতে বলায় কি ঈমানে কোন সমস্যা হবে?
(৩) টাঙ্কিতে পানি নেই জেনেও পানি না নিয়েই শুধু আমার  দুই হাতের কবজি অজুর মত করে ধৌত করি। পাশেই আমার অনেক ছাত্র ছাত্রী । এদের হাসানোর জন্যই মনে হয় এমনটি করেছি। এরপর হটাত মনে পড়লো শরিয়তের কোন বিষয় নিয়ে হাসি তামাসা ঠিক নয়। এখন চিন্তিত। এতে কি ঈমানে কোন সমস্যা হবে?
(৪) মাঝে মাঝেই আমি নানা বিপদে আপনাদের শরণাপন্ন হয়। আপনাদের এখানে মাসে মাত্র ৪ টি প্রশ্ন করা যায়। বিপদে পরে অধজ্য হয়ে একাধিক মেইল দিয়ে একাউন্ট করে প্রশ্ন করেছি। এতে আমি অপরাধ করেছি। আমাকে আপনারা ক্ষমা করবেন। আমি অনুতপ্ত ও লজ্জিত। আমি আর এহেন কাজ করবো না। আর আপনাদের এতে আর্থিক ক্ষতির জন্য আমি লজ্জিত। আসলে বিপদে পরে আপনাদের কাছে গেলে এবং পরামর্শ পেলে আমার শান্তি লাগে।
এখন আল্লাহ রাস্তে আমাকে মাফ করে দেন আর যদি মনে কিছু না করেন এতে ক্ষতিকৃত টাকার পরিমাণ আমি পরিশোধ করতে চাই। (আপনাদের সহযোগিতা কোন কিছু দিয়ে পরিমাপ যোগ্য নয় ।) তথাপি কিছুটা পরিশোধ করতে চাই কারণ এটা আপনাদের হক।
ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেয়ার জন্য ।
by (59 points)
(৫) হা করে দাঁত ব্রাশ করার সময় যদি তামা* (একটু অনুগ্রহ করে বুঝে নেন)  জাতীয় কোন বাক্য বলে  তাহলে কি কিছু হবে?
by (805,980 points)
না, তালাক হবে না।কিছুই হবে না।

1 Answer

0 votes
by (805,980 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
একজন মুসলমান হিসেবে, এভাবে মারামারি করার জন্য উৎসাহ দেওয়া কখনো আপনার উচিৎ হয়নি।তবে এজন্য আপনার ঈমান যাবে না। আপনি এরকম গোনাহ থেকে তাওবাহ করবেন।

(২)
'যে কথা বলবে পাশের জন তাকে চড় মারবে।' আপনি শিক্ষক হিসেবে, এরকম কথা আপনার জন্য মানায় না।আপনি শিক্ষক হিসেবে একজন আদর্শবান পুরুষ।আর আদর্শবান পুরুষের উচিৎ, আদাব আখলাক ও উত্তম চরিত্র শিক্ষা দেওয়া।এরকম আর কখনো করবেন না।

তবে এরকমটা বলার কারণে আপনার ঈমানে কোনো সমস্যা হবে না।

(৩)
যেহেতু অজুকে কটাক্ষ করা আপনার উদ্দেশ্য ছিল না, তাই আপনার ঈমানে কোনো সমস্যা হবে না।

(৪)
আল্লাহ আপনাকে এবং আমাদেরকে কবুল করুক।আমীন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (805,980 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...