আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
424 views
in সালাত(Prayer) by (17 points)
আমি একজন ড্রাইভার, প্রতি মাসে ১৫দিন ঢাকা থেকে কুমিল্লা একটি ফিক্সড ট্রিপ রয়েছে৷ কুমিল্লায় পৌঁছে যোহর, ফেরাত পথে আসর ওয়াক্ত হয়৷ উল্লেখ্য এটি আমার ফিক্সড চাকরী। প্রশ্ন হচ্ছে এই মাসের এই ১৫দিন আমি কসর পড়বো নাকি সম্পূর্ন নামাজ পড়বো?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
তিন দিন বা তার সমপরিমাণ দূরত্বের অধিক সফর করলে কেউ মুসাফির হিসাবে গণ্য হবে।যেমন ফাতাওয়ায়ে হিন্দিয়ায় বর্ণিত রয়েছে-
أَقَلُّ مَسَافَةٍ تَتَغَيَّرُ فِيهَا الْأَحْكَامُ مَسِيرَةُ ثَلَاثَةِ أَيَّامٍ، كَذَا فِي التَّبْيِينِ، هُوَ الصَّحِيحُ
সর্বনিম্ন দূরত্ব যার দ্বারা শরীয়তের বিধি-বিধানে  পরিবর্তন আসে।(তথা মানুষ মুসাফির হয়)তিন দিনের দূরত্ব।(তাবয়ীন) এটাই বিশুদ্ধ মত।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/১৩৮) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1281

তিনদিনের দূরত্বকে ফুকাহায়ে কেরাম ৭৭কিলো সমপরিমাণ নির্ধারণ করেন।তাই বর্তমানে কেউ ৭৭কিলো সমপরিমাণ সফর করলে সে শরয়ী মুসাফির হিসেবে গণ্য হবে।বিস্তারিত জানতে ভিজিট করুন-  https://www.ifatwa.info/4429

ওয়াতানে আসলি সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/107

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ঢাকা থেকে কুমিল্লা যদি ৭৭ কিলো বা তার অধিক হয়, তাহলে রাস্তায় আপনি মুসাফির হিসেবে গণ্য হবেন।এবং কুমিল্লায় গিয়ে যদি ১৫ দিন অবস্থান না করেন, তাহলে সেখানেও আপনি মুসাফির হিসেবে গণ্য হবেন।
ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ১৩৯
ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: ২, পৃষ্ঠা: ৩
আলবাহরুর রায়েক, খন্ড: ২, পৃষ্ঠা: ১৩০
খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ১৯৭
আদ্দুররুল মুখতার, খন্ড: ২, পৃষ্ঠা: ১২৩


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 442 views
0 votes
1 answer 368 views
0 votes
1 answer 453 views
0 votes
1 answer 384 views
0 votes
1 answer 415 views
...