আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
436 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (36 points)
ٱلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ ٱللَّٰهِ وَبَرَكَاتُهُ‎‎

১. অনেকে ফেসবুকে বলে আমার জন্য এত বার দোয়া ইউনুস পড়ে দোয়া করে দিন। এগুলা বলা বা এদের জন্য দোয়া ইউনুস পড়ে দোয়া করা কি ইসলাম সম্মত হবে?
২. বিছানায় প্রসাব থাকলে সে বিছানায় ভেজা চুলে শুয়ে থাকলে চুলে যদি প্রসাব লাগার সম্ভাবনা থাকে তাহলে সে ক্ষেত্রে কি নামাজের আগে চুল ধুতে হবে?
৩. আমার মেয়ের বয়স ৩ মাস। সে সারা রাত ঘুমায় না। এমন কোন দোয়া আছে যা পড়লে সে ঠিক মত ঘুমাবে?
৪. এমন কোন দোয়া আছে যা পড়লে বাচ্চা বেশি দুধ পাবে বা বুকের দুধ বাড়বে?

1 Answer

0 votes
by (807,270 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
কিছু দু'আ র বেলায় হাদীসে সংখ্যার উল্লেখ রয়েছে।সুতরাং সেগুলোকে উক্ত সংখ্যায় পড়াই সুন্নাত।অন্যদিকে কিছু দু'আ এমন রয়েছে যেগুলোতে সংখ্যার উল্লেখ আসেনি।সুতরাং সেগুলো কোনো বিশেষ সংখ্যা দ্বারা আখ্যায়িত করা,বা উক্ত সংখ্যার সাথে জরুরী মনে করা ঠিক হবে না।এমনকি বাড়াবাড়ি করলে বেদ'আত হবে। হ্যা পূর্ববর্তী কিছু নেককার বান্দাগণ তাদের অভিজ্ঞতার আলোকে কিছু সংখ্যার পরামর্শ দেন,সেগোলো জরুরী বা সুন্নত মনে না করে আ'মলে নেয়া যেতে পারে।তবে এক্ষেত্রে এমন মনোভাব রাখতে হবে যে,উক্ত সংখ্যা আমাদের উদ্দেশ্য নয় বরং আমরা বেশী করে পড়তে চাই।কিন্তু কতটুকু পড়ালে বেশী হবে?সেটা আমরা জানিনা।তাই নেককার বান্দাদের পরামর্শকৃত একটা সংখ্যাকে বেশীর মানদন্ড ধরে নিলাম।এবং সাথে সাথে নিজেকে খালিছভাবে আল্লাহর সামনে উপস্থাপন করবো।হয়তো এই বেশী পড়ার মনোভাব থাকায় আল্লাহ আমাদের দু'আ কে কবুল করে নিতে পারেন। সম্মিলিত ভাবে পড়া সম্পর্কে বলা যায় যে, এটা কে সুন্নত মনে করা যাবে না।তবে যদি কোথাও সম্মিলিতভাবে পড়া হয়,তাহলে যেন এমনভাবে পড়া হয় যে,একজনের আওয়াজ অন্যজনের কানে না পৌছায়।বরং দূরত্ব বজায় রেখে পড়া হয়।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1145


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যদি কেউ বলে আমার জন্য এত বার দোয়া ইউনুস পড়ে দোয়া করে দিন। এর জবাবে এগুলা বলা বা এদের জন্য দোয়া ইউনুস পড়ে দোয়া করার কোনো নিয়ম বা পদ্ধতি শরীয়তে নাই।

(২)
বিছানায় প্রসাব থাকলে সে বিছানায় ভেজা চুলে শুয়ে থাকলে চুলে যদি প্রসাব লাগার সম্ভাবনা থাকে, তাহলে এক্ষেত্রে নামাজের আগে চুল ধৌত করতে হবে না।

(৩)
মেয়ের ভালো ঘুমের জন্য কুরআনের যে কোনো আয়াত, বিশেষ করে চার কুল এবং সূরা বাকারার শেষ দুই আয়াত পড়ে ফু দিবেন। সর্বোপরি ডাক্তারের শরণাপন্ন হন।

(৪)
ডাক্তারের শরণাপন্ন হন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (807,270 points)
 সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...