আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
411 views
in সালাত(Prayer) by (25 points)
আসসালামু আলাইকুম। ৭ সপ্তাহের প্রেগনেন্সি শুরু থেকেই ঝুঁকিপূর্ণ ছিলো।প্রায় ১ সপ্তাহ ধরেই হালকা রক্ত খুবই অল্প পরিমাণে (গড়িয়ে পরে না এমন,টিস্যু দিলে বোঝা যায়।) যাচ্ছিলো।সাথে বাদামী ও কালো স্রাব।ডক্টর বেডরেস্ট দেয়ায় বসে নামাজ পরতাম।কিন্তু কাল ডক্টর বলে দিয়েছেন মিসক্যারেজ।তবে আরো কিছু পরীক্ষা করে মিসক্যারেজের ওষুধ দিবেন।এখন আমার টানা ব্লিডিং হচ্ছে না,হালকা রক্ত যায়,জমাট বাধা রক্ত,বাদামী ও কালো স্রাব, টিস্যু। মিসক্যারেজের জন্যই বোধহয় এভাবে যাচ্ছে তবে পরিমাণে কম।এই অবস্থায় কি আমি নামাজ পরবো?

1 Answer

0 votes
by (805,980 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যদি চার মাস বা তার চেয়ে বেশী সময়ের পর গর্ভপাত হয় তাহলে গর্ভপাত পরবর্তী নেফাস হিসেবে গণ্য হবে।আর চার মাসের পূর্বে গর্ভপাত হলে সে রক্তকে হায়েয গণ্য করা হবে যদি তা তিনদিন বা তার চেয়ে বেশী সময় অতিবাহিত হয়।আর তিনদিনের কম বা দশদিনের বেশী সময় অতিবাহিত হলে সে রক্তকে ইস্তেহাযার রক্ত হিসেবে গণ্য করা হবে।(আহসানুল ফাতাওয়া-২/৭১)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1570

যে সকল কারণে ৪ মাসের পূর্বে গর্ভপাত জায়েয রয়েছে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2022

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
গর্ভবর্তী হওয়ার পূর্বে আপনার আদত বা অভ্যাস যে ক'দিনের ছিলো, সেই ক'দিন হায়েয এবং অতিরিক্ত দিনগুলি ইস্তেহাযা হিসেবে গণ্য হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (7 points)
গর্ভপাতের আগে থেকে ব্লিডিং হলে ও গর্ভপাত পরবর্তী সময় ব্লিডিং হলে সেটা কি ইস্তেহাযা হিসাবে ধরা হবে আগে ও পরের ব্লিডিং? প্রচুর পরিমাণে রক্তপাত হয়েছে এমন নারীর ক্ষেত্রে নামাজের বিধান কি হবে উস্তায?
by (805,980 points)
গর্ভপাতের আগে বা পরে তিনদিন তিনরাতের কম এবং দশদিন দশরাতের বেশী রক্তস্রাব গেলে সেটা ইস্তেহাযা হিসেবে গণ্য হবে। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 342 views
...