আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
463 views
in সালাত(Prayer) by (2 points)
edited by
#জরুরি
একটা কাজের জন্য আমি টাঙ্গাইল থেকে ঢাকা তে আসি। দুইটা রাস্তার দূরত্ব কম বেশি আছে। একটা দিয়ে আসলে ৪৮ মাইলের বেশি হয় অন্য এটা দিয়ে আসলে ৪৮ মাইলের কম। আজ ৪৮ মাইলের কম রাস্তা দিয়ে এসেছি এবং এশার নামাজ পূর্ন করেছি। আমার নামাজ কি পূর্ণ করাই সঠিক হয়েছে নাকি কসর করা উচিত ছিল? ঢাকা তে দুইদিন অবস্থান করবো এই দুইদিন কি পূর্ণ করেই পড়বো??

ঢাকা তে যে জায়গায় অবস্থান করছি সেখান থেকে প্রয়োজনে  যদি আরও কিছু দুরত্ব অতিক্রম করি  যার দরুন ৪৮ মাইলের বেশি হয়ে যায় তবে কি অতিরিক্ত দুরত্বে অবস্থান কালীন কসর পড়বো? নাকি ঢাকার মূল অস্থায়ী অবস্থান হিসেবে পূর্ণ সালাত আদায় করবো??

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
তিন দিন বা তার সমপরিমাণ দূরত্বের অধিক সফর করলে কেউ মুসাফির হিসাবে গণ্য হবে।যেমন ফাতাওয়ায়ে হিন্দিয়ায় বর্ণিত রয়েছে-
أَقَلُّ مَسَافَةٍ تَتَغَيَّرُ فِيهَا الْأَحْكَامُ مَسِيرَةُ ثَلَاثَةِ أَيَّامٍ، كَذَا فِي التَّبْيِينِ، هُوَ الصَّحِيحُ
সর্বনিম্ন দূরত্ব যার দ্বারা শরীয়তের বিধি-বিধানে  পরিবর্তন আসে।(তথা মানুষ মুসাফির হয়)তিন দিনের দূরত্ব।(তাবয়ীন) এটাই বিশুদ্ধ মত।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/১৩৮) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1281

তিনদিনের দূরত্বকে ফুকাহায়ে কেরাম ৭৭কিলো সমপরিমাণ নির্ধারণ করেন।তাই বর্তমানে কেউ ৭৭কিলো সমপরিমাণ সফর করলে সে শরয়ী মুসাফির হিসেবে গণ্য হবে।বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/4429

ওয়াতানে আসলি সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/107

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেই রাস্তা দিয়ে অতিক্রম করা হবে, সেই রাস্তার দূরত্ব অনুযায়ী মুসাফির কি না? সেটা নির্ধারণ করা হবে।
যেহেতু আপনি এমন রাস্তা দিয়ে অতিক্রম করেছেন, যেই রাস্তা ৪৮ কিলোর কম দূরত্ব, তাই আপনি মুসাফির হিসেবে গণ্য হবেন না। আপনাকে পূর্ণ নামাযই পড়তে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।
by (2 points)
জাযাকাল্লাহু খইরন শায়েখ। আরও একটা বিষয় ক্লিয়ার করে দিবেন ইন-শা আল্লাহ। ঢাকা আমি ২-৪ দিন থেকে আবারও ওয়াতানে ইক্বামাহ তে ফিরে আসি। ঢাকা তে  আমি একটা নির্দিষ্ট স্থানে ২-৪ দিনের জন্য অবস্থান করি যা ৪৮ মাইলের কম দুরত্বে হওয়ায় নামাজ পূর্নই আদায় করবো ইন-শা আল্লাহ।  কিন্তু যদি কোন প্রয়োজনে যার উদ্দেশ্য পূর্ব থেকে থাকে না বা হঠাৎ করেই ঘুরতে যাওয়া বা অন্য কোন কারনে যদি আরও কিছু দূরত্ব অতিক্রম করি যার দরুন ওয়াতানে ইক্বামাহ থেকে সফর পরিমাণ দুরত্ব তৈরি হয় তবে ঐ অতিরিক্ত রাস্তা জন্য বিধান কি হবে?? 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 401 views
0 votes
1 answer 386 views
0 votes
1 answer 329 views
0 votes
1 answer 322 views
+1 vote
1 answer 533 views
0 votes
1 answer 396 views
...