আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
842 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (2 points)
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। হুজুর,  আমি একটি ইস্তিখারার স্বপ্নের ব্যাপারে কথা বলতে চাই। প্রথমত ইস্তিখারা করলে যে স্বপ্ন আসবে এই ধরনের কোন কিছু হয় আমার জানা নেই এবং এ ধরনের কোনো কিছুই (স্বপ্ন) অবশ্যই হবে এরকম কোন কথা নেই জানি, কিন্তু যদি ইস্তেখারা করার পরে যদি কোনো স্বপ্ন আসে ওই ক্ষেত্রে কিভাবে স্বপ্নটা ব্যাখ্যা করা যায়? যেমন আমি একটি চাকরি নিয়ে ইস্তেখারা করেছিলাম। চাকরিটা একটি প্রাইভেট কোম্পানিতে। পাশাপাশি আমি সরকারি চাকরির জন্য পড়ালেখা করছি। সরকারি চাকরির পরীক্ষাগুলো যখন একদম দোরগোড়ায় (একমাস পর) এমন সময়ই আমার একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি হয়েছে। তাই আমি ইস্তিখারা করেছিলাম চাকরির ব্যাপারে কোনটি ভাল হবে এরকম একটি ইস্তিখারা। গতকালই আমি সেই ইস্তেখারা করেছি কিন্তু আমার স্বপ্নে ভোররাতের দিকে স্বপ্ন দেখেছি যে আমার একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে নাম এসেছে এবং আমাকে পোস্টিং এর জন্য কিছু জায়গায় পাঠানো হচ্ছে সেটা কোন জায়গায় পুরোপুরি মনে নেই আমার কিন্তু আমার এতোটুকুই মনে আছে যে আমার দুটো সম্ভাব্য জায়গায় পোস্টিং হয়েছে এবং ওই অ্যাড্রেস অনুযায়ী আমি যাচ্ছি। আমার স্বপ্নটা এতোটুকুই ছিলো। এরপর ঘুম ভেঙ্গে গিয়েছিল। এক্ষেত্রে আমার করনীয় কি হতে পারে?

1 Answer

0 votes
by (805,980 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আপনি ইস্তেখারা করার পর যে স্বপ্ন দেখেছেন,সেটা হয়তো আপনার ভবিষ্যৎ জীবনের প্রতি ইঙ্গিত।আপনি ভবিষ্যতে সরকারী চাকুরী করতে পারবেন।আপনার তাকদীরে সরকারী চাকুরী নসিব হবে, সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

নিকট ভবিষ্যতে হতে পারে আবার দূরবর্তী ভবিষ্যতেও হতে পারে।এ জন্য আপনাকে আল্লাহর সন্তুষ্টিমূলক কাজ চালিয়ে যাওয়াই উচিৎ ও কাম্য।

আপাতত ঐ বেসরকারি চাকুরীতে জয়েন হয়ে যান।

ইস্তেখারা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন-
বিস্তারিত জানুন-https://www.ifatwa.info/1472

ইস্তেখারার দু'আ 
اللَّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ، وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ العَظِيمِ، فَإِنَّكَ تَقْدِرُ وَلاَ أَقْدِرُ، وَتَعْلَمُ وَلاَ أَعْلَمُ، وَأَنْتَ عَلَّامُ الغُيُوبِ، اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ خَيْرٌ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي - أَوْ قَالَ عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ - فَاقْدُرْهُ لِي وَيَسِّرْهُ لِي، ثُمَّ بَارِكْ لِي فِيهِ، وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ شَرٌّ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي - أَوْ قَالَ فِي عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ - فَاصْرِفْهُ عَنِّي وَاصْرِفْنِي عَنْهُ، وَاقْدُرْ لِي الخَيْرَ حَيْثُ كَانَ، ثُمَّ أَرْضِنِي " قَالَ: «وَيُسَمِّي حَاجَتَهُ»
ভাবার্থঃ
‘‘প্রভু হে! আমি তোমার জ্ঞানের ওয়াসিলাহ্তে তোমার অনুমতি কামনা করছি; তোমার কুদরতের ওয়াসিলায় শক্তি চাচ্ছি আর তোমার অপার করুণা ভিক্ষা করছি। কারণ তুমিই সর্বশক্তিমান আর আমি দুর্বল। তুমিই জ্ঞানী আর আমি অজ্ঞ এবং তুমিই সর্বজ্ঞ। প্রভু হে! তুমি যদি মনে কর যে, এই জিনিসটি আমার দ্বীন ও দুনিয়ায়, ইহকালে ও পরকালে সত্বর কিংবা বিলম্বে আমার পক্ষে মঙ্গলজনক হবে তা হলে আমার জন্য তা নির্ধারিত করে দাও এবং তার প্রাপ্তি আমার জন্য সহজতর করে দাও। অতঃপর তুমি তাতে বারাকাত দাও। আর যদি তুমি মনে কর এই জিনিসটি আমার দ্বীন ও দুনিয়ায় ইহকালে ও পরকালে আমার জন্য ক্ষতিকর হবে শীঘ্র কিংবা বিলম্বে তাহলে তুমি তাকে আমা হতে দূর করে দাও এবং আমাকে তা হতে দূরে রাখো; অতঃপর তুমি আমার জন্য যা মঙ্গলজনক তা ব্যবস্থা কর- সেটা যেখান থেকেই হোক না কেন এবং আমাকে তার প্রতি সন্তুষ্টচিত্ত করে তোল।’’
তিনি ইরশাদ করেন هَذَا الْأَمْرَ  তার প্রয়োজনের কথা উল্লেখ করবে। --সহীহ বুখারী- (শামেলা);২/৫৭(হাদীস নং১১৬২)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (2 points)
হুজুর, এখানে উল্লেখ করা হয়েছে আমি ওই বেসরকারী চাকরীতে জয়েন করে ফেলার কথা। চাকরিটি একটি সফটওয়্যার ফার্মে চাকরি। আচ্ছা, আমি গতকাল খবর নিয়ে জানতে পারলাম যে ওই চাকরিটিতে ব্যাংক রিলেটেড অনেক কাজ করা হয়, যার লভ্যাংশ আসে অনেকটুকু ব্যাংক থেকে। এই ক্ষেত্রে আমার করনীয় কি হতে পারে?আমি কি জয়েন দেয়াটা উচিত হবে? 
by
হুজুর, এখানে উল্লেখ করা হয়েছে আমি ওই বেসরকারী চাকরীতে জয়েন করে ফেলার কথা। চাকরিটি একটি সফটওয়্যার ফার্মে চাকরি। আচ্ছা, আমি গতকাল খবর নিয়ে জানতে পারলাম যে ওই চাকরিটিতে ব্যাংক রিলেটেড অনেক কাজ করা হয়, যার লভ্যাংশ আসে অনেকটুকু ব্যাংক থেকে। এই ক্ষেত্রে আমার করনীয় কি হতে পারে?আমি কি জয়েন দেয়াটা উচিত হবে

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

+1 vote
1 answer 1,112 views
...