আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
329 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (16 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ্।
১/ইতিকাফ অবস্থায়  একজন মহিলা এসে গীবত বলা শুরু করেছে  এতে কি ইতিকাফ ফাসিদ হবে?
২/ইতিকাফস্থলে ছোট বাচ্চা  আসাতে তার সাথে মজা করতে গিয়ে মজার ছলে মিথ্যা বলা হয়ে গেছে  এতে কি ইতিকাফ  ফাসিদ হবে?

৩/ ওজু করার জন্য বাথরুমে  গেছি  বাথরুমে কেউ ছিল তখন চলে আসছি। একটুপর আবার ওজু করতে গেছি। এটার কারণে কি ইতিকাফ ফাসিদ  হয়ে যাবে?
৪/ ওজু ও ইস্তেন্জা করতে আমার দেরি হয়  এতে কি ইতিকাফ ফাসিদ হবে?
৫/  বাড়িতে কেউ না থাকায় বাচ্চা পায়খানা করলে তাকে পরিষ্কার করার জন্য  ইতিকাফস্থল থেকে  বের হওয়া যাবে? ইতিকাফস্থল থেকে বের  হয়ে বাচ্চাকে পরিষ্কার  করলে ইতিকাফ ফাসিদ  হয়ে যাবে?
৬/ ভুলে ইতিকাফস্থল থেকে বের হয়ে ফ্যান অফ করতে অন্যরুমে চলে গেলে ইতিকাফ ফাসিদ  হবে?
ইতিকাফ ফাসিদ হলে করণীয় কি????

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) ইতিকাফ অবস্থায় গীবত করলে বা শ্রবণ করলে, এদ্বারা ইতিকাফ যদিও ফাসিদ হবে না, তবে পূরিপূর্ণ সওয়াব পাওয়া যাবে না।

(২) ইতিকাফস্থলে ছোট বাচ্চার  সাথে মজা করতে গিয়ে মজার ছলে মিথ্যা বলা হয়ে গেছে,  এতেকরে  ইতিকাফ  ফাসিদ হবে না।

(৩) ইতিকাফকারী ব্যক্ত ওজু করার জন্য বাথরুমে গেছেন, বাথরুমে কেউ ছিল তখন চলে এসেছেন। একটুপর আবার ওজু করতে গেছেন। এটার কারণে  ইতিকাফ ফাসিদ হবে না 

(৪) ওজু ও ইস্তেঞ্জা করতে দেরি হলে এতেকরে ইতিকাফ ফাসিদ হবে না।

(৫)  বাড়িতে কেউ না থাকায় বাচ্চা পায়খানা করলে তাকে পরিষ্কার করার জন্য ইতিকাফস্থল থেকে বের হওয়া যাবে না। ইতিকাফস্থল থেকে বের  হয়ে বাচ্চাকে পরিষ্কার করলে ইতিকাফ ফাসিদ হয়ে যাবে। তাই ইতিকাফে বসার পূর্বে বন্দোবস্ত করেই ইতিকাফে বসতে হবে।

(৬) ভুলে ইতিকাফস্থল থেকে বের হয়ে ফ্যান অফ করতে অন্যরুমে চলে গেলে, ইতিকাফ ফাসিদ হয়ে যাবে। সুন্নত ইতিকাফ ফাসিদ হলে পরবর্তীতে রোযা সহ একদিনের ইতিকাফ ওয়াজিব হবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1322


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 505 views
...