আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
162 views
in পবিত্রতা (Purity) by (42 points)
আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ,

ফরজ গোসলের সময় গড়গড়া করা কি ফরজ?

গড়গড়া ঠিকমত না হলে কি গোসল হবে না এবং ব্যাক্তি কি অপবিত্র থেকে যাবে?

আমি ঠিকমত গড়গড়া করতে পারি না।

ফরজ গোসলের সময় মনে হয় আমার গড়গড়া হচ্ছে না।আমি ঠিকমত গড়গড়া করতে পারছি না।

এ বিষয়ে আমার করণীয় কী?

জাযাকুমুল্লাহু খাইরান।।

1 Answer

0 votes
by (92,400 points)

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ

https://ifatwa.info/78178/ নং ফাতওয়ায় উল্লেখ রয়েছে যে,

গোসলের ফরয ১১টি।

(১) মুখ ধৌত করা।

(২) নাক ধৌত করা।

(৩) সমস্ত শরীর একবার ধৌত করা।

এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/5183

,

وَحَدُّ الْمَضْمَضَةِ اسْتِيعَابُ الْمَاءِ جَمِيعَ الْفَمِ وَحَدُّ الِاسْتِنْشَاقِ أَنْ يَصِلَ الْمَاءُ إلَى الْمَارِنِ. كَذَا فِي الْخُلَاصَةِ-

গড়গড়া করে কুলি করার অর্থ হল, মুখের ভিতরের সমস্ত জায়গায় পানি পৌছা। আর ইস্তেনশাক্বের অর্থ হল, নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌছা। (ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৬)

,

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!

,

গড়গড়া করে কুলি করার অর্থ হলো, মুখের ভিতরের সমস্ত জায়গায় পানি পৌঁছানো। সুতরাং পানি মুখে নিয়ে এমন ভাবে কুলি করতে হবে যে, মুখের ভিতর সমস্ত স্থানে পানি পৌঁছে যায়। তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...