আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
127 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (8 points)
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,

একটি ইসলামি সংগঠনের মাসিক পত্রিকা আছে, যার মধ্যে ছবি আছে। পাশাপাশি সেখানে ছবি অঙ্কন ও কুইজ প্রতিযোগিতার বিষয় আছে ফিস দিয়ে ওনারা বলেন যত টাকা তারা ফিস নেন তত টাকা তাদের ফর্ম এই চলে যায় + খাতা দেখতে খাটাখাটনি। উল্লেখ্য পত্রিকায় ইসলামি চিন্তা নিয়েই অধিকতর লেখা। আমি উনাদের জিজ্ঞাস করেছি যে ছবি অঙ্কন করা তো জায়েয নাই তাও যে দিলেন? এখন ওনারা বলেন বাম ও অমুসলিম শক্তিরা পত্রিকার মাধ্যমে শিশুদের ইসলাম বিদ্বেষী গড়ে তুলবে, তাই আমাদের এই ইসলামি পত্রিকা ও সুস্থ সংস্কৃতি দিয়ে অপসংস্কৃতি কে রুখে দেওয়ার জন্য এরকম কিছু না জায়েয জিনিস দিতে হয়, তাদের যুক্তি এটলিস্ট একটু গুনাহও যদি হয় তাও ইসলামি পরিপন্থি না হোক। তাদের মতে এগুলা দিলে বাচ্চারা বেশি আগ্রহ পাবে এবং ইসলাম ব্যাকগ্রাউন্ড গল্প গুলো পড়ে ভালো মুসলিম হয়ে বড় হতে পারবে। আমি সেই সংগঠনের কর্মী তারা আমাকে ২০ টা পত্রিকা জোড়পোর্বক দিয়েছে স্কুলে বিলানোর জন্য এখন কি আমার জন্য এটি জায়েয হবে?

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

হাদীস শরীফে এসেছেঃ   

عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ: أَنَّ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ رَأَى حُلَّةً سِيَرَاءَ تُبَاعُ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، لَوِ ابْتَعْتَهَا تَلْبَسُهَا لِلْوَفْدِ إِذَا أَتَوْكَ وَالجُمُعَةِ؟ قَالَ: «إِنَّمَا يَلْبَسُ هَذِهِ مَنْ لاَ خَلاَقَ لَهُ» وَأَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ بَعْدَ ذَلِكَ إِلَى عُمَرَ حُلَّةً سِيَرَاءَ حَرِيرٍ كَسَاهَا إِيَّاهُ، فَقَالَ عُمَرُ: كَسَوْتَنِيهَا، وَقَدْ سَمِعْتُكَ تَقُولُ فِيهَا مَا قُلْتَ؟ فَقَالَ: «إِنَّمَا بَعَثْتُ إِلَيْكَ لِتَبِيعَهَا، أَوْ تَكْسُوَهَا»

আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। উমর (রাঃ) একটি রেশমী হুল্লা বিক্রী হতে দেখে বললেনঃ ইয়া রাসুলাল্লাহ! আপনি যদি এটি খরীদ করে নিতেন, তা হলে যখন কোন প্রতিনিধি দল আপনার কাছে আসে তখন এবং জুমুআর দিনে পরিধান করতে পারতেন। তিনি বললেনঃ এটা সে ব্যক্তিই পরতে পারে যার আখিরাতে কোন অংশ নেই। পরবর্তী সময়ে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর (রাঃ) এর নিকট ডোরাকাটা রেশমী হুল্লা পাঠান। তিনি কেবল তাকেই পরতে দেন। উমর (রাঃ) বললেন আপনি এখনি আমাকে পরতে দিয়েছেন, অথচ এ সম্পর্কে যা বলার তা আমি আপনাকে বলতে শুনেছি। তিনি বললেন আমি তোমার কাছে এজন্য পাঠিয়েছি যে তুমি এটি বিক্রি করে দিবে অথবা কাউকে পরতে দিবে। (সহীহ বুখারী-২/৮৬৮, হাদীস নং-৫৮৪১, ইফাবা-৫৪২৩)
[ফাতাওয়া কাসিমীয়া-১৯/৪৯৬]
,
বিস্তারিত জানুনঃ- 

উসূলে ফিকহের মূলনীতি হলো,
الأمور بمقاصدها-(شرح المجلة لسليم رستم باز)
প্রত্যেক কাজ তার উদ্দেশ্যর উপর নির্ভরশীল।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
ছবি যুক্ত বইয়ের ক্ষেত্রে যেহেতু ছবি মূখ্য উদ্দেশ্য থাকেনা,বরং বই উদ্দেশ্য থাকে,তাই ছবি যুক্ত বই বিক্রয় করা নাজায়েজ নয়,এর থেকে উপার্জিত ইনকাম হারাম হবেনা।

তবে সর্বাবস্থায় ছবি যুক্ত বই বিক্রয় করা থেকে বিরত থাকাই সতর্কতা। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...