আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
72 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (6 points)
আমি সহশিক্ষা ছেড়ে দিতে চাই কিন্তু আমার বাবা মা মানতেই চাচ্ছেন না বিষয়টি। তারা চাই আমি পড়াশোনা করি, আমি বলেছি আমি পড়বো না। তাই তারা খুব কষ্ট পান আর বলেন যে বাবা মাকে কষ্ট দিয়ে জীবনে সুখী হতে পারবো না। খুব বকা ঝকা করেন মাঝেমাঝে। কিন্তু আমি আমার সিদ্ধান্তে অটল।
কিন্তু আমি সহশিক্ষা ছাড়তে চাইলেও সব ধরনের গুনাহ ছাড়তে পারিনি। মাঝে মাঝে বাবা মায়ের সাথে উচু গলায় কথা বলে ফেলি। আর সবচেয়ে বেশি গুনাহ করে ফেলি মোবাইলে নাটক সিনেমা দেখে। মাঝে মাঝেই নাটক, গান ইত্যাদি দেখে ফেলি। ঈমান কেমন যেনো দুর্বল হয়ে যায়।  অনেক সময় অসল জীবন কাটাই। আবার মাঝে মাঝে বাড়িতে মাকে কাজে সাহায্য করে দেই না ইত্যাদি।
এক কথায় আমার যা যা করা উচিত বা আমার উপর হক তা করি না। আবার যা করা উচিত নয় তাই করতে থাকি। প্রায় সময়ই দ্বীন থেকে কেমন যেনো গাফেল হয়ে যাই। কিন্তু আমি এসব থেকে বিরত থাকতে চাই কিন্তু সবসময় থাকতে পারিনা। দেখা যায়  ২ দিন  একটু সুন্দরভাবে দিন কাটালে বাকি ৪ দিনই গাফেল হয়ে যাই।

১)এমতাবস্থায় আমার মনে খুব দ্বিধা-দন্ধ কাজ করে যে অন‍্যান‍্য দিক দিয়ে ঠিকই বিপুল পরিমান গুনাহতে যুক্ত থেকে সহশিক্ষার ব‍্যাপারে এভাবে বাবা মাকে কষ্ট দিয়ে  একেবারে ছেড়ে দেওয়া কী উচিত হবে কীনা?
কিন্তু আমার খুব ভয় হয় এই ভেবে যে, বাড়িতে তো বাবা মা বকা ঝকা করলেও তা শুনে কষ্ট পেয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারি। গুনাহ করেও ক্ষমা চাইতে পারি।

কিন্তু যদি সহশিক্ষার পরিবেশে গিয়ে আমি নিজের ঈমান হারিয়ে ফেলি? তাই আমি এটাতে যেতে একটু বেশিই দ্বিধাই আছি। কিন্তু বাবা মা কিছুতেই তা বুঝতেছে না। তারা খুব কষ্ট পায় । আমার সাথেও খারাপ আচরণ করে। এবং তারা বলেছে ভার্সিটিতে আমাকে যে করেই হোক ভর্তি করবেই।
যদি আমি এখন পড়াশুনা করি তবে ভালো ভার্সিটিতে ভর্তি হতে পারবো আর না হলে আমাকে নরমাল ভার্সিটিতে হলেও ভর্তি করাবেই।
২ )এমতাবস্থায় আমার কী সহশিক্ষা ছেড়ে দেওয়ার সিদ্ধান্তেই অটল থাকলে ভালো হবে?  নাকি তাদের কথায় তাদেরকে খুশি রাখতে ভার্সিটির প্রিপারেশন নিয়ে নিজে থেকেই সহশিক্ষায় যুক্ত হওয়ার জন্য পাবলিক পরিক্ষাগুলো দিতে রাজি হলে ভালো হবে?

1 Answer

0 votes
by (814,680 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ- 
জেনারেল শিক্ষা অর্জন সম্পর্কে আমরা ইতি পূর্বে বলেছিলাম যে, 
বলা যায় মুসলিম দেশের মুসলিম সরকারের জন্য ওয়াজিব যে,অচিরেই পৃথক শিক্ষা ব্যবস্থা চালু করা।
প্রয়োজনে এ জন্য শান্তিপূর্ণ কর্মসূচী পালন করা সমস্ত মুসলমানের ঈমানী দায়িত্ব ও কর্তব্য।
কিন্তু যতদিন পর্যন্ত এই পৃথক শিক্ষা ব্যবস্থা চালু না হচ্ছে ,ততদিন প্রয়োজনের তাগিদে নিম্নোক্ত শর্তাদির সাথে কলেজ-ভার্সিটিতে শিক্ষা গ্রহণের পরামর্শ দেয়া যেতে পারে।

১/শিক্ষা অর্জন দেশ ও মুসলিম জাতীর খেদমতের উদ্দেশ্যে হতে হবে।
২/চোখকে সব সময় নিচু করে রাখতে হবে,প্রয়োজন ব্যতীত কোনো শিক্ষক/শিক্ষিকার দিকে তাকানো যাবে না।মহিলা/পুরুষ তথা অন্য লিঙ্গের  সহশিক্ষার্থীদের সাথে তো কোনো প্রকার সম্পর্ক রাখা যাবেই না।সর্বদা অন্য লিঙ্গর শিক্ষার্থী থেকে নিজেকে নিরাপদ দূরত্বে রাখতে হবে।(ফাতাওয়া উসমানী ১/১৬০-১৭১)(শেষ)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/434


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু আপনার পরিবার চাপ প্রয়োগ করছে,তাই আপনাকে বলবো যে,আপনি অন্তরে আল্লাহর ভয় প্রবেশ করানো আন্তরিক চেষ্টা করবেন। আর নিজেকে ইসলাম পালনের জন্য সদাসর্বদা প্রস্তুত রাখার চেষ্টা করবেন। যদি দেখেন যে, সর্বশেষ চেষ্টা করেও কোনো ফলাফল আসছে না , বরং দিন দিন গোনাহের দিকেই মন ধাবিত হচ্ছে, তাহলে তখন আপনার জন্য সহশিক্ষা গ্রহণ জায়েয হবে না,বরং অন্য এমন কোনো উপায় খুজতে হবে, যেভাবে আপনার ঈমান আকিদা রক্ষা হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...