আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
276 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (5 points)
edited by

 আসসালামু আলাইকুম আমি গত কালকে ক্লিয়ারেন্স পাওয়ার জন্য একটি প্রশ্ন জিগাসা করেছিলাম। প্রশ্নটির লিংক উল্লেখ করলাম

https://ifatwa.info/

এখানে বলা হয়েছে যে ওয়াসওয়াসা রুগি মানসিক রুগির মত।কখন কি বলে মনে থাকে না। তাই তার তালাক হবে না।কিন্তু সে যদি মানসিক রুগির মতন না হয় তবে তালাক কার্যকর হবে।যা তার কথা দারা বুজা যায়।এই লাইনটা বুজে আসে নাই তাই  কিছু জিগাসা। 

হুজুর মানুষের ৩টি  পর্যায় থাকে

** প্রথম পর্যায় যে  ওয়াসওয়াসায় আক্রান্ত হয় কিন্তু তাকে রুগি বলা হয় না এটা একটা হালত।

***-দ্বিতীয় হালত হল যে  ওয়াসওয়াসার রুগি কিন্তু ওয়াসওয়াসার রুগি হলেও সে মানসিক রুগির মত নয়।

***-তৃতীয় আরেকটি হালত হল সে ওয়াসওয়াসার রুগি কিন্তু তার অবস্থা মানসিক  রুগির মতো।

আমার জিগাসা..... 

১।কেউ ওয়াসওয়াসার রুগি একজন মুসলিম ডাক্তার এবং একজন বিজ্ঞ মুফতি তাকে বলেছে যে  সে ওয়াসওয়াসার রুগি বা ওসিডি রুগি  কিন্তু ওয়াসওয়াসার রুগি(ওসিডি) হলেও তার অবস্থা মানসিক রুগির মতন নয়।মানে সে সাধারন ওয়াসওয়াসায় আক্রান্ত নয় যে তাকে রুগি বলা যাবে না বরং  ডাক্তার ও আলেম বলেছে সে ওয়াসওয়াসার রুগিই বা ওসিডি রুগি কিন্তু  রুগি হলেও তার অবস্থাটা মানসিক রুগির মতো নয়। 

এখন সে যদি শান্ত চিত্তে সেচ্ছায় তালাক দেয় সেই তালাক কি কার্যকর হবে?

২।এমন ওয়াসওয়াসার রুগি বা ওসিডি রুগি যার অবস্থা মানসিক রুগির মত সে যা বিজ্ঞ মুফতি ও ডাক্তার দারা প্রমানিত বা ।সে  যদি সম্পর্ক ছিন্ন করার উদ্দেশ্য তালাক দেয় তবে কি তালাক হবে?নাকি কার্যকর হবে না তার হালত মানসিক রুগির মত থাকাতে? সে চাইলে কি আবার তার স্ত্রী নিয়ে সংসার করতে পারবে?

৩।অথবা এমন ওয়াসওয়াসার রুগি বা ওসিডি রুগি  যার অবস্থা মানসিক রুগির মত ডাক্তার ও আলেম দারা প্রমানিত  সে তালাকের নিয়ত ছাড়া কুন প্রকার জুর জবরদস্তি ছাড়া তালাক দিলে তালাক হয়ে যাবে জেনেও বউকে উদ্দেশ্য করে সেচ্ছায় তালাকের নিয়ত ছাড়া বল্ল তালাক দিলাম সেটা কি কার্যকর হবে?।

আমি প্রশ্নটি মুলত কোন প্রকার বিরুধিতা বা প্রতিদন্ধিতার বা কুন অসৎ উদ্দেশ্য নিয়ে করছি না।আমার মাসালাটা মুলত ভাল  মত বুজে আসে নাই তাই জিগাসা করেছি।যেন সঠিক মাসালা জেনে সঠিক ভাবে আমল করতে পারি।আমাকে দয়া করে ১,২,৩,পয়েন্টগুলক বুজিয়ে দিবেন।

নিবেদক

শাজাহান মোল্লা

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
 وَعَنْ أَبِي اللَّيْثِ لَا يَجُوزُ طَلَاقُ الْمُوَسْوِسِ  يَعْنِي الْمَغْلُوبَ فِي عَقْلِهِ عَنْ الْحَاكِمِ هُوَ الْمُصَابُ فِي عَقْلِهِ إذَا تَكَلَّمَ تَكَلَّمَ بِغَيْرِ نِظَامٍ 
ওয়াসওয়াসা গ্রস্থ ব্যক্তি -যার বিবেকবুদ্ধি লোপ পেতে বসেছে,এবং ঐ ব্যক্তি বিবেকবুদ্ধিতে সমস্যা চলে এসেছে, তাদের তালাক গ্রহণযোগ্য নয়।(রদ্দুল মিহতার-৪/২২৪, বাহরুর রায়েক্ব-৫/৯১)


চার মাযহাব সম্ভলিত সর্ববৃহৎ ফেকহি গ্রন্থ "আল-মাওসুআতুল ফেকহিয়্যা"গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে যে,
نَقَل ابْنُ عَابِدِينَ عَنِ اللَّيْثِ: فِي مَسْأَلَةِ طَلاَقِ الْمُوَسْوَسِ  أَنَّهُ لاَ يَجُوزُ طَلاَقُ  الْمُوَسْوَسِ  ، قَال: يَعْنِي الْمَغْلُوبَ فِي عَقْلِهِ
وَنَقَل ابْنُ الْقَيِّمِ: إِنَّ الْمُطْلِّقَ إِنْ كَانَ زَائِل الْعَقْل بِجُنُونٍ أَوْ إِغْمَاءٍ أَوْ وَسْوَسَةٍ لاَ يَقَعُ طَلاَقُهُ،  قَال: وَهَذَا الْمَخْلَصُ مُجْمَعٌ عَلَيْهِ بَيْنَ عُلَمَ ـ اءِ الأُْمَّةِ

- رِدَّةُ الْمُوَسْوَسِ:  
٢١ - إِنْ تَكَلَّمَ الْمُوَسْوَسُ  بِكَلاَمٍ يَقْتَضِي الرِّدَّةَ لَمْ يَكُنْ فِي حَقِّهِ رِدَّةٌ. صَرَّحَ بِذَلِكَ الْحَنَفِيَّةُ، يَعْنُونَ الْمَغْلُوبَ فِي عَقْلِهِ
ইবনে আবেদিন শামী রাহ বর্ণনা করেন,ওয়াসওয়াসা গ্রস্থ ব্যক্তি -যার বিবেকবুদ্ধি লোপ পেতে বসেছে-তার তালাক গ্রহণযোগ্য নয়।
ইবনুল কাইয়িম রাহ বলেন, যদি তালাক প্রদানকারী ব্যক্তির ওয়াসওয়াসা,বেহুশি বা পাগলামির দরুণ বিবেকবুদ্ধি লোপ পেতে থাকে, তাহলে তার তালাকও গ্রহণযোগ্য হবে না। এর উপর সমস্ত উলামাদের ঐক্যমত রয়েছে।

বিবেক বুদ্ধি লোপ পেতে বসা ওয়াসওয়াসা রোগীর এমন কোনো কথা বার্তা যা মুরতাদ হওয়াকে লাযিম করে দেয়, সেই কথাবার্তার দরুণ উক্ত ওয়াসওয়াসার রোগী মুরতাদ হবে না।(আল-মাওসু'আতুল ফেকহিয়্যাতুল কোয়েতিয়্যাহ-৪৩/১৫৬)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
তালাকের ওয়াসওয়াসা গ্রস্ত ব্যক্তি সাধারণত মানষিক রোগী। কখন কি বলে তা তার মনে থাকে না। তার ধারণাতে থাকে না। এজন্য মানসিক রোগীর মত ওয়াসওয়াসা রোগীর তালাক কার্যকর হয় না। কিন্তু যদি সে মানষিক রোগীর মত না হয়, যা তার আলোচনা ও কথা বার্তা থেকে বুঝা যায়, তাহলে তালাক পতিত হবে।

আপনার বোনকে যদি আমরা মানষিক রুগী বলে থাকি, তাহলে তালাক পতিত হবে না।

বিঃদ্রঃ
আমাদের ওয়েবসাইটে যদি আপনার মনে হয় যে, পরস্পর বিরোধী ফাতাওয়া দেয়া হয়েছে, তাহলে আমাদেনকে লিংক পাঠিয়ে দিবেন। আমরা যথাসাধ্য সংশোধনের চেষ্টা করবো।

আমাদের মনে হয়, আমাদের ফাতাওয়া টি আপনার জন্য পায়দাদয়ক হবে না। কাজেই আমাদের ফাতওয়া গুলোকে রেখে সরাসরি কোনো দারুল ইফতায় যোগাযোগ করুন। আল্লাহ আপনার সহায় হোক।আমীন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (5 points)
হুজুর সব ওয়াসওয়াসার রুগি কি মানসিক রুগি কি মানসিক রুগি নয়?কিভাবে বুজব একজন ওয়াসওয়াসার রুগি মানসিক রুগি?
by (814,710 points)
আপনি সংশ্লিষ্ট ব্যক্তিকে নিয়ে সরাসরি কোনো দারুল ইফতায় যোগাযোগ করবেন। মুফতি সাহেব বলে দিবেন যে, কে ওয়াসওয়াসা রোগী আর কে ওয়াসওয়াস রোগী নয়। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...