আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
137 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (4 points)
আসসালামু আলাইকুম
১/ ঈমান নবায়নের জন্য কি জোরে জোরে নিয়ত করে নিতে হবে যে ঈমান নবায়ন করছি? না মনে স্বরণ করলেই হবে ঈমান নবায়ন করছি...

২/ ঈমান নবায়নের সময় গলায় শ্লেষ্মার মতো থুতু এসে গেলে কি সেটাকি নাপাকি ধরে নেয়া হবে?? এস সময় কালেমা শাহাদাত পাঠ করলে কি ঈমান নবায়ন হয়ে যাবে??

৩/ অনেক সময় শ্লেষমাযুক্ত থুতুর কারণে গলায় খড়খরানি আওয়াজ হয় কিন্তু কালেম পাঠ সঠিক উচ্চারণ করলেও সেই খড়ড়খানির কারণে শুনতে মনে হয় ভুল উচ্চারণ হইছে।  এক্ষেত্রে কি ঈমান নবায়ন হবে??

1 Answer

0 votes
by (814,620 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ঈমান নবায়নের জন্য কোনো আলেমের নিকট যাওয়া জরুরী নয়।এবং গোসল করাও জরুরী নয়। বরং নিজে নিজে কালেমায়ে শাহাদত পড়ে নিলেই হবে।ঈমান নবায়ন হয়ে যাবে।
প্রকাশ থাকে যে, কুফরি এবং শিরকি শব্দ বা বাক্যকে চিহ্নিত করা ততটা সহজ কাজ নয়। এই জন্য বলা যায় যে, যদি কেউ কিছু বলে বা  লিখে,তাহলে সম্পূর্ণ বক্তব্য কোনো মুফতি সাহেবের নিকট উল্লেখ করে বুঝে নিতে হবে যে, বাক্যটাতে শিরক রয়েছে কি না? সাধারণত মুসলমান থেকে যে সব বড় বড় গোনাহ হয়ে থাকে, এগুলো ফিসক বা গোনাহ/কবিরা গোনাহ,যা তাওবাহ দ্বারা মাফ হয়ে যায়। হ্যা, যদি শিরক বা কুফরির নিকটবর্তী কোনো গেনাহ হলে, যেমন, আল্লাহ ব্যতিত ভিন্ন কাউকে খোদা মনে করে সিজদা দেওয়া, এমনটা করলে অবশ্যই ঈমান থাকবে না।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/4386

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) ঈমান নবায়নের জন্য জোরে জোরে নিয়ত করার কোনো প্রয়োজনিয়তা নাই। বরং মনে মনে ঈমান নবায়ন করার নিয়ত করে নিলেই হবে।

(২) ঈমান নবায়নের সময় গলায় শ্লেষ্মার মতো থুতু এসে গেলে সেটাকে নাপাকি ধরে নেয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। কালেমা শাহাদাত পাঠ করলেই ঈমান নবায়ন হয়ে যাবে।

(৩) প্রশ্নের বিবরণমতে ঈমান নবায়ন হয়ে যাবে। এতে কোনো সমস্যা হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (4 points)
জনাব, মুখে জোরে জোরে কালেমা পাঠ করে ঈমান নবায়ন করতে হবে  নাকি জোরে ফিসফিস আওয়াজে উচ্চারণ করে কালেমা পাঠ করলে হবে।

by (814,620 points)
জবান নাড়িয়ে কালিমা পড়ে নিলেই হবে। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...