আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
104 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (3 points)
reshown by

আসসালামু আলাইকুম।

তিরমিযীর ২৩৬৯ নং হাদীসে রসূলে কারীম ﷺ বলেছেন, শীতল ছায়া, টাটকা খেজুর আর ঠাণ্ডা পানি সম্পর্কেও কিয়ামাতে জিজ্ঞাসাবাদ করা হবে।

’ هَذَا وَالَّذِي نَفْسِي بِيَدِهِ مِنَ النَّعِيمِ الَّذِي تُسْأَلُونَ عَنْهُ يَوْمَ الْقِيَامَةِ ظِلٌّ بَارِدٌ وَرُطَبٌ طَيِّبٌ وَمَاءٌ بَارِدٌ‘

এরকমটা আমরা প্রায়ই শুনি যে নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে।

১. এই প্রশ্নটা কেমন হবে? যেমন, শীতল ছায়ার নিয়ামত সম্পর্কে আল্লাহ কী জিজ্ঞেস করবেন আমাদের?

কীভাবে জীবনযাপন করলে এই হিসাব সহজ হবে?


২. কোনো মিথ্যাবাদী বা গালিবাজ যদি কুরআনের আয়াত পড়ে পানিতে ফুঁ দিয়ে দেয়, সেই পানি খেয়ে বা সেই পানি দ্বারা গোসল করাতে কি কোনো ফায়দা হবে? যেহেতু সে প্রকাশ্য ফাসিক।

জাযাকুমুল্লহু খইর।

1 Answer

+1 vote
by (814,680 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত 
النَّعِيمِ الَّذِي تُسْأَلُونَ عَنْهُ يَوْمَ الْقِيَامَةِ ظِلٌّ بَارِدٌ وَرُطَبٌ طَيِّبٌ وَمَاءٌ بَارِدٌ " .
এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ ঐ সত্তার কসম যার হাতে আমার প্রাণ, এ-ও এমন এক নেয়ামত যে সম্পর্কে কিয়ামতের দিন তোমাদের প্রশ্ন করা হবে। এই শীতল ছায়া, সুস্বাদু পাকা টাটকা খেজুর আর ঠান্ডা পানি (কত নেয়ামত!)(সুনানু তিরমিয-২৩৭২)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
শীতল ছায়া, টাটকা খেজুর আর ঠাণ্ডা পানি সম্পর্কে বান্দাকে জিজ্ঞাসা করা হব! এগুলো কিভাবে অর্জিত হল?  এবং কোন কাজে ব্যয় করা হল? এ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। 
এগুলোকে নেক কাজ এবং নেক কাজের সহায়ক হিসেবে ব্যবহার করা হলে, সেই হিসাবটা সহজ হবে।

(২)
কোনো মিথ্যাবাদী বা গালিবাজ যদি কুরআনের আয়াত পড়ে পানিতে ফুঁ দেয়, সেই পানি খেয়ে বা সেই পানি দ্বারা গোসল করলে বিশেষ কোনো ফায়দা হবে না বলেই মনে হচ্ছে। তবে আল্লাহ কখন কার দু'আ কবুল করবেন।তা তিনিই ভালো জানেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (3 points)
جزاك الله خيرا.
নিশ্চিত হওয়ার জন্য প্রশ্ন করছি হুজুর। শীতল ছায়ায় বসে যদি আমি শুকরিয়া করি এবং তাসবীহ পড়ি, তাহলে হিসাব সহজ হবে; আর যদি আল্লাহর নামে ঘুমিয়ে পড়ি ইবাদাতের শক্তি সঞ্চারের জন্য, তাহলেও সওয়াব হবে; আর যদি গুনাহে লিপ্ত হই অথবা শুকরিয়া না করি তাহলে হিসাব কঠিন হবে; এমন কি?
দ্বিতীয় প্রশ্ন, মিথ্যাবাদী অথবা গালিবাজের দুআ কি এভাবে বারবার কবুল হতে পারে? একজন আমাকে রুকইয়াহ পানি তৈরি করে দিতে বলেন এবং আমি আয়াতগুলো পড়ে পানিতে হালকা ফুঁ দিয়ে দিলে সেই পানি ব্যবহার করে তিনি আল্লাহর ইচ্ছায় উপকৃতও হন, কিন্তু আমার পেছনে আত্মীয়স্বজনের কাছে আমাকে মিথ্যুক বলেন। তাই জানার ইচ্ছা হচ্ছে আল্লাহর দৃষ্টিতে আমি এমন ফাসিক কি না।
by (814,680 points)
+1
(১) নিয়ামত উপভোগ করার পর ইবাদত করলে তো সওয়াব পাবেন। তবে ইবাদত না করলে সওয়াব পাবেন না। গোনাহর কাজ করলে তো গোনাহ হবে। 
(২) মিথ্যাবাদীর দু'আ কবুলও হতে পারে যদি আল্লাহ চান।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...