ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত
النَّعِيمِ الَّذِي تُسْأَلُونَ عَنْهُ يَوْمَ الْقِيَامَةِ ظِلٌّ بَارِدٌ وَرُطَبٌ طَيِّبٌ وَمَاءٌ بَارِدٌ " .
এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ ঐ সত্তার কসম যার হাতে আমার প্রাণ, এ-ও এমন এক নেয়ামত যে সম্পর্কে কিয়ামতের দিন তোমাদের প্রশ্ন করা হবে। এই শীতল ছায়া, সুস্বাদু পাকা টাটকা খেজুর আর ঠান্ডা পানি (কত নেয়ামত!)(সুনানু তিরমিয-২৩৭২)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
শীতল ছায়া, টাটকা খেজুর আর ঠাণ্ডা পানি সম্পর্কে বান্দাকে জিজ্ঞাসা করা হব! এগুলো কিভাবে অর্জিত হল? এবং কোন কাজে ব্যয় করা হল? এ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।
এগুলোকে নেক কাজ এবং নেক কাজের সহায়ক হিসেবে ব্যবহার করা হলে, সেই হিসাবটা সহজ হবে।
(২)
কোনো মিথ্যাবাদী বা গালিবাজ যদি কুরআনের আয়াত পড়ে পানিতে ফুঁ দেয়, সেই পানি খেয়ে বা সেই পানি দ্বারা গোসল করলে বিশেষ কোনো ফায়দা হবে না বলেই মনে হচ্ছে। তবে আল্লাহ কখন কার দু'আ কবুল করবেন।তা তিনিই ভালো জানেন।