আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
66 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (11 points)
আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা ইসলামী পাঠাগার আছে,যেখান থেকে শিক্ষার্থীরা ইসলামী বই বিনামূল্যে ধার নিয়ে পড়ে।সম্প্রতি রকমারী থেকে আমাদের পাঠাগারে কিছু বই ডোনেশন দেওয়া হয়েছে।ইসলামিক বইয়ের সাথে কিছু অনৈসলামিক বই আছে।এখন এই অনৈসলামিক বই কাউকে দিয়ে দেওয়া যাবে?

দিলে সেই ব্যক্তি পাঠ করলে আমার কি গুনাহ হবে?যেহেতু অনৈসলামিক বই, এতে তথাকথিত প্রেম-ভালোবাসা বা ইসলামের মেজাজের সাথে যায়না এমন বিষয়ে লেখা,আবার সামাজিক উপন্যাস ও আছে।এখন এই বইগুলোর ব্যাপারে করনীয় কি?

আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা সাহিত্য সংসদ ও আছে।যারা শিক্ষার্থীদের অনৈসলামিক বই পড়ায়।এখানে কি এই বইগুলো দিয়ে দেওয়া যাবে?তখন শিক্ষার্থী রা পড়বে,এতে কি আমার গুনাহ হবে?

সর্বশেষ একটা কাজ করা যায়,বইগুলো বিক্রি করে সেই টাকা দিয়ে ইসলামী বই কিনে পাঠাগারে দেওয়া।প্রসঙ্গত বইগুলো লাইব্রেরী এর পাঠকদের পড়ানোর জন্য আমাদের দিয়ে দেওয়া হয়েছে।সেক্ষেত্রে আমরা কি এগুলোর কোনো একটা করতে পারি অথবা এই বই নিয়ে আমাদের করনীয় কি জানাবেন।

1 Answer

0 votes
by (805,980 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
গিটার, টিভি ক্রয় বিক্রয় করা মাকরুহে তাহরীমি। কেননা এদ্বারা দ্বারা অধিকাংশ সময় গোনাহর কাজ সম্পাদিত হয়ে থাকে । যিনি ইতিপূর্বে এসব ক্রয় করে নিয়েছেন, এখন যদি তিনি সেগুলো বিক্রয় করতে চান, তাহলে সেটাও উনার জন্য মাকরুহ হবে। বরং তিনি এগুলোকে ভেঙ্গে ফেলে দিবেন অথবা খন্ড বিখন্ড করে প্রয়োজন মত কোনো হালাল কাজে লাগিয়ে নিতে পারবেন অথবা বিক্রয় করতে পারবেন। তাছাড়া এটা কাউকে তিনি গিফটও করতে পারবেন না। যদি তিনি বিক্রি করেন, তাহলে সমুদয় টাকা সদকাহ করে দিতে হবে।  যতদ্রুত সম্ভব সেটাকে দূরে সরিয়ে ফেলতে হবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/6881


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
উপরোক্ত মূলনীতির আলোকে আমরা বলবো যে, অনৈসলামিক বইগুলোকে পানিতে ফেলে দিবেন অথবা জ্বালিয়ে ভস্ম করে ছাই করে পানিতে ফেলে দিবেন।।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...