আসসালামু আলাইকুম ওস্তাদ, আমি পাক-নাপাক নিয়ে কনফিউশনে আছি, মেহেরবানী করে প্রতিটা প্রশ্নের যথাযথ উত্তর দিবেন।
জাযাকাল্লাহু খয়রন।
(১)৭-৮টা নাপাক কাপড় যদি আমি আগে ডিটারজেন্ট পাউডার দিয়ে ভালো করে কেচে নিই,তারপর একটা বালতি নিয়ে সেখানে যদি ট্যাবের পানি হালকা করে ছেড়ে রাখি আর ট্যাবের পানি ক্রমাগত বালতিতে পড়তে থাকে(ট্যাব অফ না করি),এমন অবস্থায় একটি করে কাপড় বালতিতে দিয়ে ধুয়ে নিংড়ে ফেলি,এরপর আবার ২য় কাপড় বালতিতে দিয়ে ধুই,এভাবে সিরিয়ালি ৮-১০টা কাপড় আগে-পরে সেই পানিতে একবার করে ধুয়ে তুলে নিঙড়িয়ে ফেলি তাহলে কি কাপড় পাক হয়ে যাবে নাকি তিন বারই পানি পরিবর্তন করে ধোঁয়া লাগবে?
আর কাপড় নিংড়ানোর পানিগুলা সেই বালতিতে পরলে সমস্যা আছে?
(২)ফিকহি প্রশ্নের উত্তরে উস্তাজা বলেছিলেন একসাথে ৫-৬ টা নাপাক কাপড় থাকলে ঐগুলা সব একসাথে বালতির পানিতে রেখে ধুয়ে আবার একসাথে তুলে ফেলা।এভাবে ৩বার পানি পরিবর্তন করে ধোঁয়া। কিন্তু এটা তো সম্ভব না।একসাথে কীভাবে এতোগুলা কাপড় বালতি থেকে একবারে নিংড়িয়ে তুলব?একটা কাপড় আগে,একটা কাপড় পরে এভাবে তুললে বা বালতিতে রাখার ক্ষেত্রে একটা একটা করে কাপড় রাখলে কি কোনো সমস্যা?
(৩)সবসময় ফ্লোরা টিকটিকির মল থাকে,বেশিরভাগ নরম ভিজা মল থাকে,সেক্ষেত্রে আগে টিস্যু দিয়ে মল ভালো করে পরিষ্কার করে,এরপর কয়েক ফোটা পানি দিয়ে একটা কাপড় দিয়ে একবার মুছলেই যথেষ্ট না?যেই কাপড় দিয়ে মুছব সেটা কি নাপাক হয়ে যাবে?
(৪)বাবু ফ্লোরে প্রস্রাব করে দিলে,এরপর প্রস্রাব মুছে,সেখানে প্রস্রাবের চেয়ে বেশি পরিমাণ পানি ঢেলে দিয়ে একবার কাপড় দিয়ে মুছে ফেলাই যথেষ্ট না?নাকি ৩ বারই এমন করতে হবে?
(৫)ছোট ১-২ ইঞ্চি পরিমান চিংড়ির যদি মাথা+পা না ফেলে পুরো চিংড়ি ধুয়ে রান্না করে ফেলে,সেটা খাওয়া জায়েজ?অনেক সময় চিংড়ির পা+মাথা ভেজে বড়া বানানো হয়,এক্ষেত্রে কোনো সমস্যা আছে?