আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
45 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (4 points)
https://ifatwa.info/135223/


উপরোল্লিখিত প্রশ্নোত্তর পর্বে একটা বিষয় পরিষ্কার হওয়ার জন্যে আবার সম্পূরক প্রশ্ন।
ডিউটির সময় নিজ চেম্বার করলে ঐ সময়ের বেতনের টাকা হারাম হবে। আমার প্রশ্ন হলো ঐ সময়ের রোগির ভিজিটের টাকাও কি হারাম হবে?

1 Answer

0 votes
by (807,120 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
ডিউটির সময় ব্যতিত অবসর সময়ে আপনি যেকোনো কাজ করতে পারবেন। রোগী দেখতে পারবেন। আপনার অবসর সময় অন্য কারো নিয়ন্ত্রনাধীন নয়। অবসর সময়ে রোগী না দেখার কোনো চুক্তি থাকলে সেটা গ্রহণযোগ্য হবে না। তবে অবসর সময়ে রোগী দেখার দরুণ মূল ডিউটির সময়ে কোনো ব্যঘাত ঘটতে পারবে না। ডিউটি সময়ের একটি মুহূর্তকেও অযথা নষ্ট করা যাবে না। এবং অবসর সময়ে রোগী দেখার দরুণ ডিউটি সময়ে কোনো প্রভাব পড়লে তখন অবসর সময়ের রোগী দেখাও জায়েয হবে না।

(২)
সরকারি ডাক্তাররা যদি ডিউট টাইম ফাঁকেফাঁকে প্রাইভেট রোগী দেখে আসেন। এক্ষত্রে এমনটা কখনো হালাল হবে না। ডিউটি সময়ের যতটুকু সময় প্রাইভেট রোগী দেখবেন, ততটুকু সময়ের বেতনের টাকা হালাল হবে না। বরং হাসপাতাল কর্তৃপক্ষকে ফিরিয়ে দিতে হবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/135223

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ডিউটির সময় নিজ চেম্বার করলে ঐ সময়ের বেতনের টাকা হারাম হবে। তবে ঐ সময়ের রোগির ভিজিটের টাকাও হারাম হবে না। কেননা বেতনকে তো হারাম ঘোষণা করা হয়েছে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...