আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
74 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (2 points)
আমি জানি মহিলাদের একান্ত জরুরত ছাড়া জব করা উচিত নয়। কিন্তু আমি এমন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি, যেখানে আমার ১০ টাকার অভাবে আরেকজনের দান বাক্স থেকে লুকিয়ে টাকা নিতে হয়েছিল।  ভাতের খোটা শুনতে হয়েছে। "আমাদের খেয়ে আমাদের কথা শুনবি না,তোর পিছে এত টাকা খরচ করেছি ফেরত দে"।
স্বামী তালাক বলে বসে আছে, সম্পর্ক আছে কি না জানা নেই। সে খরচ দেবে বলে আসলে দেয় না। তার কাছে গেলে দেবে।  বাবার বাড়িতে সবাই চাকরি করে। সব এনে দেয়, কিন্তু খোটার ভয়ে আমার তাদের কাছে চাইতে মন টানে না। পুর্বের অভিজ্ঞতার কারনে আমার কাছে এটাই মনে হচ্ছে সাবলম্বী হতে হবে। ভবিষ্যতে কারো উপর বোঝা হতে চাই না। বা কেউ খরচ দেয় বলে তাদের মানুষিক শারীরিক নির্যাতনের শিকারও হতে চাই না। যতই সবাই ওয়াদা করুক আমি ভরসা করতে পারছি না।

আমি চাচ্ছি পড়াশোনা করতে আবার এরপর কোনো সরকারি প্রাইমারি স্কুলে জব নিতে। যাতে নিজের খরচ নিজে বহন করতে পারি।
এটা করা কি জায়েজ হবে?

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
দুনিয়া এবং আখেরাতের কল্যাণ এতেই নিহিত রয়েছে যে, সংসারের পুরুষরাই যথাসাধ্য কষ্ট স্বীকার করে চাকুরী করে আপন পরিবার পরিজনের দেখভাল করবে।পরিবারের দেখভাল করা ইসলামি আইন অনুসারে পুরুষদের উপর-ই ওয়াজিব। তাই অযথা পরিবারের দায়িত্ব মহিলাদের জন্য নিজের উপর না নেয়াই উচিৎ ও কাম্য।
বিশেষ কোনো কারণ বশত চাকুরী করা বা উপার্জন করা যদি সংসারের পুরুষদের জন্য অসাধ্য হয়ে যায়,তখনই নারীরা পরিবারের হাল ধরতে পারবে। তখন মহিলাটি সর্বদা পর-পুরুষ থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে ইস্তেগফারের সাথে ফ্রি মিক্সিং পরিবেশেও চাকুরী করতে পারবে। এটা বিশেষ ক্ষেত্রে মহিলার জন্য শরীয়ত প্রদত্ত বিশেষ রুখসত।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1377

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রথমে আপনার সাংসারিক বিষয়টা দেখেন। আপনার সংসারে কি তালাক হয়েছে? সেটা ক্লিয়ার করুন। যদি তালাক হয়ে থাকে, তাহলে এখনই পরবর্তী ব্যবস্থা গ্রহণ করুন। তারপর অন্যত্র বিয়ের ব্যবস্থা করুন। অন্যত্র বিয়ের পূর্ব পর্যন্ত কোথাও পর্দাসম্মত চাকুরীর চেষ্টা করতে পারেন। জরুরতে আপনার জন্য চাকুরী করা জায়েয হবে। জরুরতের কথা চিন্তা না করে এমনিতেই চাকুরী করা বা চাকুরীর চিন্তা মাথায় নিয়ে আসার কোনো প্রয়োজনীয়তা আপাতত আপনার নাই। ভবিষ্যত চিন্তা করে এখনই স্থায়ী চাকুরীর চিন্তা করা কখনই গ্রহণযোগ্য হতে পারে না। হ্যা, পড়াশোনা করে রাখতে পারেন। ভবিষ্যতে চাকুরীর জরুরত হলে তখন করতে পারবেন। বিনা জরুরতে চাকুরীতে যেতে পারবেন না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...