আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
94 views
in সাওম (Fasting) by (8 points)
আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ।  আমার কিছু প্রশ্ন ছিলো রোজা প্রসঙ্গে।
১)নফল রোজার রাখার ইচ্ছাকৃত ভেঙ্গে ফেলার বিধান কি?

২) শাবান মাসের ১৫তারিখ শবে বরাত। তার সাথে আইয়ামে বীজ। আমি জানতে চাই, নফল রোজা রাখার ক্ষেত্রে আমরা কি ২টি নিয়ত এক সাথে করতে পারবো? যেমন আইয়ামে বীজ আর শবে বরাত এর রোজার নিয়ত।
৩)শবে বরাতের রোজা রাখার ক্ষেত্রে আমরা ২টি রোজা রাখি একটা শবে বরাতে, আরেক টা শবে বরাত এর আগে বা পরে। সেক্ষেত্রে আইয়ামে বীজের সাথে শবে বরাতের রোজার নিয়ত করলে রোজা কবুল হবে কিনা।

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

(০১)
নফল শুরু করার দ্বারা তাহা পূর্ণ করা আবশ্যক হয়ে যায়। 

আল্লাহ তায়ালা বলেনঃ  
ولا تُبْطِلُوا أَعْمَالَكُمْ} [محمد: 33]
তোমরা তোমাদের আমলকে বাতিল করিওনা।

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَوْفُوا بِالْعُقُودِ} [المائدة: 1]

হে ইমানদারগন তোমরা তোমাদের ওয়াদা,চুক্তি সঠিকভাবে সম্পাদন করো,পূরন করো।
,  
قال الحصکفی : (والشارع فی نفل لا یقطع مطلقا) ویتمہ رکعتین (وکذا سنة الظہر) ( الدر المختار مع رد المحتار : ۵۳/۲
، باب ادراک الفریضة ، ط: دار الفکر، بیروت )
নফল নামাজ শুরু করলে সেটা পূর্ণ করবে,,,। 

يجب القضاء على من قطع النفل – عند الحنفية – سواء أفسده باختياره أو بغير اختياره بأن شرع في صلاة النفل بالتيمم ناسياً الماء في رحله ثم وجده كأن تذكره خلال الصلاة، أو شرع في صوم النفل فصب الماء في حلقه في النوم وجب عليه القضاء وإن لم يوجد منه الإفساد

আবু হানিফা রহঃ এর মাযহাবের বিস্তারিত হলো নফল ইবাদত শুরু করার পর ইচ্ছাপূর্বক হোক আর অনিচ্ছায় তাহা নষ্ট করার দ্বারা সেটা আবার আদায় করা ওয়াজিব হয়ে যায়। 
 এটি নামাজ রোযা সব ক্ষেত্রেই,,,,,

বিস্তারিত জানুনঃ- 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
নফল রোজা রাখার পর ভেঙ্গে ফেললে সেই রোযা অন্য কোনোদিন পুনরায় আদায় করা ওয়াজিব হবে।

(০২)
হ্যাঁ, একসাথে উভয় নফল রোযার নিয়ত করতে পারবেন।

এ সংক্রান্ত বিস্তারিত জানুনঃ- 

(০৩)
হ্যাঁ, রোযা কবুল হবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 686 views
...