আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। আমার কিছু প্রশ্ন ছিলো রোজা প্রসঙ্গে।
১)নফল রোজার রাখার ইচ্ছাকৃত ভেঙ্গে ফেলার বিধান কি?
২) শাবান মাসের ১৫তারিখ শবে বরাত। তার সাথে আইয়ামে বীজ। আমি জানতে চাই, নফল রোজা রাখার ক্ষেত্রে আমরা কি ২টি নিয়ত এক সাথে করতে পারবো? যেমন আইয়ামে বীজ আর শবে বরাত এর রোজার নিয়ত।
৩)শবে বরাতের রোজা রাখার ক্ষেত্রে আমরা ২টি রোজা রাখি একটা শবে বরাতে, আরেক টা শবে বরাত এর আগে বা পরে। সেক্ষেত্রে আইয়ামে বীজের সাথে শবে বরাতের রোজার নিয়ত করলে রোজা কবুল হবে কিনা।