ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
দাইয়ুস যে জান্নাতে যাবে না; এ মর্মে একাধিক হাদিস রয়েছে। যেমন, এক হাদিসে রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
إِنَّ اللهَ سُبْحَانَهُ وَتَعَالٰى لَمَّا خَلَقَ الْجَنَّةَ قَالَ : وَعِزَّتِيْ وَجَلاَلِيْ لَا يَدْخُلُكِ بَخِيْلٌ وَلَا كَذَّابٌ وَلَا دَيُّوْثٌ
নিশ্চয়ই সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু তাআ’লা যখন জান্নাত সৃষ্টি করেছেন তখন জান্নাতকে বলেছেন, আমার সম্মান-গৌরব ও পরাক্রমশালীর শপথ, কৃপণ (সম্পদে আল্লাহ তা‘আলার অধিকার বিনষ্টকারী), মিথ্যাবাদী (কোরআন-সুন্নাহকে মিথ্যাপ্রতিপন্নকারী) এবং দাইয়ুস ব্যক্তি তোমার মধ্যে প্রবেশ করবে না। (নাসাঈ, যাকাত অনুচ্ছেদ ২৫৬২ মুসনাদে আহমাদ ২/১৩৪)
عَنِ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ثَلَاثَةٌ قَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِمُ الْجَنَّةَ: مُدْمِنُ الْخَمْرِ وَالْعَاقُّ وَالدَّيُّوثُ الَّذِي يُقِرُّ فِي أَهْلِهِ الْخَبَثَ . رَوَاهُ أَحْمَدُ وَالنَّسَائِيّ
ইবনু ’উমার (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তিন শ্রেণীর লোকের জন্য আল্লাহ তা’আলা জান্নাত হারাম করে দিয়েছেন। সর্বদা মদ্যপায়ী, পিতা-মাতার অবাধ্য সন্তান এবং দাইয়ূস (পাপাচারী কাজে পরিবারকে বাধা দেয় না)। (মিশকাত-৩৬৫৫,মুসনাদে আহমদ২/৬৯)
মুল্লা আলী কারী রাহ বলেন,
( والديوث ) بتشديد التحتية المضمومة (الذي يقر) بضم أوله أي يثبت بسكوته (على أهله) أي من امرأته أو جاريته أو قرابته (الخبث) أي الزنا أو مقدماته وفي معناه سائر المعاصي كشرب الخمر وترك غسل الجنابة ونحوهما، قال الطيبي: أي الذي يرى فيهن ما يسوءه ولا يغار عليهن ولا يمنعهن فيقر في أهله الخبث.
মর্মার্থ, যে ব্যক্তির পরিবারবর্গ তার জানা স্বত্বেও গোনাহে লিপ্ত তাকেই দাইয়ূস বলা হয়।
দাইয়ুসের পরিচয় সম্পর্কে রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
اَلدَّيُّوْثُ هُوَ الَّذِيْ لَا يُبَالِيْ مَنْ دَخَلَ عَلٰى أَهْلِهِ
দাইয়ুস হলো সে ব্যক্তি যে, তার পরিবারের নিকট কে প্রবেশ করল এ ব্যাপারে ভ্রুক্ষেপ করে না। (তাবরানি ১৩১৮০ আততারগিব ওয়াততারহিব ৩৪৭৬)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেই পরিবারের পুরুষরা নারীদেরকে পর্দার ভিতরে রাখার চেষ্টা করবে না, গোনাহ থেকে বিরত রাখার ব্যবস্থা করবে না, তারা দায়ূস হিসেবে বিবেচিত হবে। আপনার বাবা ভাইয়ের হেদায়েতের জন্য দু'আ করুন। নিজ পক্ষ থেকে পর্দায় থাকার চেষ্টা করুন। আল্লাহ আপনান পরিবারকে সঠিক জিনিষ বুঝার ও আমলে পরিণত করার তাওফিক দান করুক।আমীন।