আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ।
আমার কাছে ১০ মাস হলো আছে ৭ ভরি ৫ আনা ৪ রতি ৫ পয়েন্ট সোনা। যা সাড়ে সাত ভরির চেয়ে প্রায় ২ আনা কম।
ওদিকে রূপার কিছু নেই। আমাদের সঞ্চয় মাত্র দুই মাস হচ্ছে। তাও থাকে মাত্র ৫ হাজার টাকা বা থাকে না।
ব্যবসার জন্য ৩৯ হাজার টাকা ধার নিয়ে এই ৩৯ হাজার টাকার কাপড় কেনা আছে। এগুলো এখনো বিক্রি হচ্ছে না।
এই অবস্থায় আমাদের উপর কি যাকাত ফরজ হবে আর দুই মাস পর?