আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
75 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (30 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারা কাতুহ!

শায়েখ, নিন্মুক্ত প্রশ্নগুলোর সঠিক উত্তর দিলে ভালো হতো!!!


১। জুমার দিন ফরজ নামাজের পর ইমামের সাথে মোনাজাতে শরিক না হয়ে ওই সময় সুন্নত নামাজ পড়া যাবে?

২। বাংলাদেশের সকল ব্যাংকেই সুদ দেয়। ইসলামি ব্যাংংকেও লভ্যাংশ দেয় যেটাকে আলেমগণ সুদ-ই বলে থাকেন। এ পরিস্থিতিতে কিভাবে এবং কোন ব্যাংকে টাকা সঞ্চয় করতে পারি?

৩। ৪ রাকাত ফরজ নামাজে যদি ৩ রাকাত মিস হয়ে যায় অর্থাৎ শুধুমাত্র এক রাকাত নামাজ জামায়াতে পাই বাকি ৩ রাকাত ইমামের সালাম ফিরানোর পর উঠে দাড়িয়ে ৩য় রাকাত আগে পড়ে বাকি ২ রাকাত পড়বো, নাকি শুরু থেকে পড়বো? আমি অনেককেই দেখেছি ৩য় রাকাত আগে পড়ে তারপর ২ রাকাত পড়তে এবং আমি নিজেও এভাবে পড়ি। এভাবে পড়া কি সঠিক??

৪। গোসলের আগে গোসলের ফরজ অর্থাৎ কুলি করা এবং নাকে পানি দিয়ে গোসল করলে গোসল শেষে আবার অযু করতে হবে নাকি এক গোসলেই অযু হয়ে যাবে??

1 Answer

0 votes
by (808,470 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) জুমার দিন ফরজ নামাজের পর ইমামের সাথে মোনাজাতে শরিক না হয়ে ওই সময় সুন্নত নামাজ পড়া যাবে। তবে যেহেতু দু'আ করা জায়েয, এবং সম্মিলিত দু'আ করাও জায়েয। এই আকিদা রেখে মাঝে মধ্যে শরীক হওয়া উচিত। 

(২) বাংলাদেশের কোনো ব্যাংকেই টাকা সঞ্চয় করতে পারবেন না। বরং সকল ব্যাংকেই সুদ প্রদান করা হয়ে থাকে। তাই যে ব্যাংকেই টাকা রাখেন, অতিরিক্ত যা কিছু আসবে, সেগুলো সদকাহ করে দিবেন।

(৩) 
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/332


(৪) গোসলের আগে গোসলের ফরজ অর্থাৎ কুলি করা এবং নাকে পানি দিয়ে গোসল করলে গোসল শেষে আবার অযু করতে হবে না। এক গোসলেই অযু হয়ে যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...