আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
74 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (51 points)
السلام عليكم و رحمة الله وبركاته


শাইখ, আমার কিছু জীবনঘনিষ্ঠ মাসয়ালা জানার ছিলো।

১. ক.আল্লাহর কাছে কি আমরা এভাবে দুয়া করতে যে, ইয়া রব যদি এই বিষয়টার মাঝে কল্যাণ থাকে তবুও এটা আমাকে দিয়েন না বরং আমার জন্য আপনি অনত্র এর চেয়ে উত্তম কল্যাণ লিখে দিন?

খ. দুয়ার সময়ে সবসময়ই কল্যাণ শব্দটা ইউজ করি। যদি "সর্বোত্তম কল্যাণ' বলা হয় তবে কি বিষয়টা আরো উপকারী হয়ে যায়?


২. শরীরের কোনো জায়গায় নাপাকি লাগলে অযু করার সময়ে কি তা আগে ধুয়ে নিয়ে তারপর অযু করতে হবে? যেমন ধরুন কথার কথা, পুরো হাতের কবজি অব্ধি নাপাকি লেগেছে তো ওযু করার সময়ে কি আগে তা ধুয়ে পরে অযুর নিয়াতে তিনবার হাত ধুতে হবে? নাকি অযুর সময়ে ধুলেই নাপাকি দূর হয়ে যাবে এর পাশাপাশি যেহেতু অঙ্গ পুরোটা ভিজেছে সে অনুযায়ী অযুও হয়ে যাবে?মানে একবার পানি ব্যবহারেই দুই কাজ— নাপাকও দূর হয়ে যাওয়া, অযুও হয়ে যাওয়া।

আমি এক জায়গায় পড়েছিলাম যে আগে নাপাকি ধুয়ে নেওয়া সুন্নাত। আমি সুন্নাত না আমি মূল মাসয়ালাটা জানতে চাচ্ছি- অযু হবে কি হবে না।


৩. সালাতে দাড়ানোর আগেই যদি সতরের কোনো অঙ্গের অল্প একটুখানি বের হয়ে থাকে কিন্তু আমি তা খেয়াল করিনি।আর এ অবস্থাতেই সালাত আদায় করেছি তবে কি সালাত আদায় হবে?


৪. সালাতে যদি রাকাত নিয়ে সন্দেহ যে, ৩ রাকাত পড়লাম নাকি ৪ রাকাত। ৩ রাকাত পড়ার ব্যপারে যদি ৩০% মনে হয়, আর ৪ রাকাত পড়ার ব্যপারে ৭০%.তবুও যদি আমি মন যেদিকে কম ঝুকেছে(৩০%)  এর উপর আমল করে আরো এক রাকাত আদায় করি তবে কি সালাত হবে নাকি মন যেদিকে বেশি ঝুকেছে তার উপর আমল করতে হবে?


৫. কোর্সের ক্লাস চলাকালীন যদি অন্য কোনো কাজ করি আর ক্লাসও করতে থাকি তবে কি গুনাহ হবে?


[এক বোনের প্রশ্ন]

1 Answer

0 votes
by (766,140 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

(০১)
ক,
খ, 
উভয় ভাবে দোয়া করা যাবে।

(০২)
হাদীস শরীফে এসেছেঃ- 

حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ مَيْمُونَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اغْتَسَلَ مِنَ الْجَنَابَةِ، فَغَسَلَ فَرْجَهُ بِيَدِهِ، ثُمَّ دَلَكَ بِهَا الْحَائِطَ ثُمَّ غَسَلَهَا، ثُمَّ تَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلاَةِ، فَلَمَّا فَرَغَ مِنْ غُسْلِهِ غَسَلَ رِجْلَيْهِ.

মাইমূনাহ (রাযি.) হতে বর্ণিত। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপবিত্রতার গোসল করলেন। তিনি নিজের লজ্জাস্থান ধুয়ে ফেললেন। তারপর হাত দেয়ালে ঘষলেন এবং তা ধুলেন। তারপর সালাতের উযূর ন্যায় উযূ করলেন। গোসল শেষ করে তিনি তাঁর দু’পা ধুয়ে নিলেন। (বুখারী ২৬০২৪৯ ইসলামিক ফাউন্ডেশনঃ ২৫৮)
,
حَدَّثَنَا مُوسَى، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، عَنِ الأَعْمَشِ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَتْ مَيْمُونَةُ وَضَعْتُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم مَاءً لِلْغُسْلِ، فَغَسَلَ يَدَيْهِ مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا، ثُمَّ أَفْرَغَ عَلَى شِمَالِهِ فَغَسَلَ مَذَاكِيرَهُ، ثُمَّ مَسَحَ يَدَهُ بِالأَرْضِ، ثُمَّ مَضْمَضَ وَاسْتَنْشَقَ وَغَسَلَ وَجْهَهُ وَيَدَيْهِ، ثُمَّ أَفَاضَ عَلَى جَسَدِهِ، ثُمَّ تَحَوَّلَ مِنْ مَكَانِهِ فَغَسَلَ قَدَمَيْهِ

ইবনু ‘আববাস (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেন, মাইমূনাহ্ (রাযি.) বলেনঃ আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর জন্য গোসলের পানি রাখলাম। তিনি তাঁর হাত দু’বার বা তিনবার ধুয়ে নিলেন। পরে তাঁর বাম হাতে পানি নিয়ে তাঁর লজ্জাস্থান ধুয়ে ফেললেন। তারপর মাটিতে হাত ঘষলেন। তারপর কুলি করলেন, নাকে পানি দিলেন, তাঁর চেহারা ও দু’হাত ধুয়ে নিলেন। অতঃপর তাঁর সারা দেহে পানি ঢাললেন। তারপর একটু সরে গিয়ে দু’পা ধুয়ে নিলেন। (বুখারী ২৫৭,২৪৯ ইসলামিক ফাউন্ডেশনঃ ২৫৫)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন, 
আগে নাপাকি ধুয়ে নিবেন। 
তদুপরি যদি সে অঙ্গ অযুর মধ্যে ধোয়ার সময়  নাপাকি ধুয়ে ফেলেন অর্থাৎ একসাথে দুই কাজ করেন, তবুও অজু হয়ে যাবে।

(০৩)
ঢেকে রাখা অঙ্গগুলোর কোনো একটির এক-চতুর্থাংশ থেকে কম হলে সেক্ষেত্রে আপনার নামাজ হয়ে যাবে।

(০৪)
প্রবল ধারণার উপর আমল করবেন। 

বিস্তারিত জানুনঃ- 

(০৫)
এতে ক্লাশের হক নষ্ট হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...