আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিচের লিখাটুকু সম্পূর্ণ পড়ে দয়া করে আমার পরিস্থিতি সাপেক্ষে করণীয় জানাবেন।
আমি একটি অনলাইন প্রতিষ্ঠানে কুরআন শিক্ষিকা হিসেবে কাজ করছি। যেখানে প্রতিষ্ঠান আমাকে স্টুডেন্ট সরবরাহ করে, আমি তাদেরকে পড়াই। গার্ডিয়ানরা প্রতিষ্ঠানেই হাদিয়া প্রদান করে আর সেই প্রতিষ্ঠান থেকে আমি মাসিক হাদিয়া নেই।
এই মাসের মধ্যে এই প্রতিষ্ঠানে কাজ করা আমি ছেড়ে দিব। কিন্তু উক্ত প্রতিষ্ঠানে আমার একজন ছাত্রীর মা আমি জব ছেড়ে দেবার পরও আমার কাছে পার্সোনালি তার বাচ্চাদের পড়াতে চাইছেন, কারণ তার ভাষ্যমতে উনার বাচ্চা আমার কাছে যেভাবে শিখছে, অন্য কারো কাছে উনি সেই ভরসা পান না।
এখন আমার প্রশ্ন হচ্ছে, প্রতিষ্ঠানের সাথে কাজ যেহেতু ছেড়ে দিচ্ছি, সেক্ষেত্রে আমি কি ঐ স্টুডেন্টকে পার্সোনালি পড়াতে পারবো? আর এভাবে পড়াতে গেলে ঐ ছাত্রীও প্রতিষ্ঠান থেকে বের হয়ে আমার কাছেই পড়বে। সেটাকি জায়েজ নাকি প্রতিষ্ঠানের হক নষ্ট করা হবে? যেহেতু সে মূলত ঐখানের ছাত্রী ছিলো।