আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
(একজন বোনের পক্ষ থেকে প্রশ্ন করছি।)
আমার
সোনা-২১ আনা ১ রতি ৮ পয়েন্ট
রুপা-২ ভরি ১৪ আনা ৫ পয়েন্ট
আছে,এর মধ্যে ২ আনা সোনা, এবং রুপার সবটুকুন আমার ৮ বছর বয়সী মেয়ের। এই দুই আনা সোনা ওকে ওর দাদি দিয়েছে, আর আড়াই ভরি রুপা ওকে ওর খালামণি দিয়েছে, আর ছোট থাকাকালীন বাচ্চাদের দুইটা হাতের চুড়ি আমি কিনে দিয়েছিলাম।
এখন এগুলোর মালিক তো মেয়ে।
আমার কি যাকাত ফরজ হয়েছে??? যদি হয়ে থাকে তাহলে কত দিতে হবে.?