ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আবূ সাঈদ আল খুদরী (রাঃ) সূত্রে বর্ণিত।
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ : " أَنَّهُ قِيلَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : أَنَتَوَضَّأُ مِنْ بِئْرِ بُضَاعَةَ وَهِيَ بِئْرٌ يُطْرَحُ فِيهَا الْحِيَضُ وَلَحْمُ الْكِلَابِ وَالنَّتْنُ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: الْمَاءُ طَهُورٌ لَا يُنَجِّسُهُ شَيْءٌ " .
একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞেস করা হলো, ‘আমরা কি (মদীনার) ‘বুযাআহ’ নামক কূপের পানি দিয়ে অযু করতে পারি? কূপটির মধ্যে মেয়েলোকের হায়িযের নেকড়া, কুকুরের গোশত ও যাবতীয় দুর্গন্ধযুক্ত জিনিস নিক্ষেপ করা হত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ পানি পবিত্র, কোন কিছু একে অপবিত্র করতে পারে না।(সুনানু আবি-দাউদ-৬৬)
হযরত আবু উমামা বাহিলি রাযি থেকে বর্ণিত
عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ الْمَاءَ لَا يُنَجِّسُهُ شَيْءٌ، إِلَّا مَا غَلَبَ عَلَى رِيحِهِ وَطَعْمِهِ وَلَوْنِهِ
রাসূলুল্লাহ সাঃ বলেন,পানি মূলত পবিত্র।তাকে কোনো জিনিষ নাপাক করতে পারে না।তবে পানির গন্ধ, স্বাদ ও রং পরিবর্তন হয়ে গেলে সে পানি জায়েয হবে না।(সুনানু ইবনি মা'জা-৫২১)
পানিকে ব্যবহার করার পর যে পানি শরীর থেকে ছিটকে পড়ে যায় তাকে ব্যবহৃত পানি বলে।ব্যবহৃত পানি পবিত্র যদিও সেই পানি কাউকে পবিত্র বানাতে পারে না। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/725
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
গোসল শুরু করার আগে, শরীরে নাপাকির চিহ্ন থাকে (প্রস্রাব, বীর্য), বা গোসল করার সময় নাপাকি (প্রস্রাব, মযি, বীর্য) নির্গত হয়। তাহলে এক্ষেত্রে গোসলের পানি নাপাক হিসেবে বিবেচিত হবে। তবে যদি শরীর নাপাক থাকে তাহলে পানি নাপাক হিসেবে বিবেচিত না হলেও এই পানি কাউকে পবিত্র বানাতে পারবে না।