আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
161 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (10 points)
edited by
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ।আমি এখানে প্রশ্ন করেছিলাম তখন বলেছিল মনে হয় আকিদা ঠিক রেখে শিরকি গান গায়লে ঈমানে সমস্যা হয় না।মনে হয় এমন বলেছিল আমার মনে নেয়।তহ এর পর যদি আমি এমনিতে সূরের জন্য হিন্দুদের দেব দেবি বা পূজা উপলক্ষে কোন গান গেয়ে ফেলি পরে আবার ভুল বুঝতে পেরে তওবা করি তাহলে কি আমার ঈমানে বা বিবাহে সমস্যা হবে? ভুলে এমন হলে যদি মানে হুজুর তহ বলেছে আকিদা ঠিক রেখে গায়লে সমস্যা হয় না এটা ভেবে গেয়ে ফেললে?কিন্তু পরে এসে সন্দেহ হলে আদৌ বলেছিল কিনা তারপর আর জীবনেও গাইবে না বলে তওব করলে কি ঈমান ও বিয়ে ঠিক থাকবে? এটা নিয়ে খুব ভয়ে।তখন মানে ঈমানে সমস্যা হবে না ভেবে মানে হুজুর বলেছে হবে না এটা মনে করে গেয়ে ফেললে,আদৌ সঠিকভাবে না জেনে।মানে গাওয়ার সময় এটা আসলে হুজুর তহ বলেছে আকিদা ঠিক রেখে গায়লে কোন সমস্যা হয় না এটা ভেবে গায়লে কিন্তু পরে গিয়ে ভয়ে ইসতেগফার পড়লে মানে কয়েকমাস পরে গিয়ে।

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ওযর বিল জাহালত গ্রহণযোগ্য। চায় এ'তেকাদি মাসাঈল সম্পর্কিত হোক বা ফেকহী শাখাপ্রশাখাগত মাসাঈল সম্পর্কিত হোক।
যেমন আল্লাহ তা'আলা বলেন,
 ( رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا )
হে আমাদের পালনকর্তা, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি, তবে আমাদেরকে অপরাধী করো না।(সূরা বাকারা-২৮৬)
অন্য এক আয়াতে আল্লাহ তা'আলা বলেন,
 (وَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ فِيمَا أَخْطَأْتُمْ بِهِ وَلَكِنْ مَا تَعَمَّدَتْ قُلُوبُكُمْ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا)
এ ব্যাপারে তোমাদের কোন বিচ্যুতি হলে তাতে তোমাদের কোন গোনাহ নেই, তবে ইচ্ছাকৃত হলে ভিন্ন কথা। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।(সূরা আহযাব-৫)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/4560

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আকিদা বিশুদ্ধ থাকার পরও এই গান হঠাৎ মুখে চলে আসলে এদ্বারা ঈমানের কোনো ক্ষতি হবে না। গান গাওয়া জায়েয নয়। তবে হঠাৎ কেউ গাইলে এদ্বারা ঈমানে কোনো সমস্যা হবে না।



(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
হুজুর উপরেট এমন হলে কি কোন সমস্যা হয়?
by (814,710 points)
না, সমস্যা হবে না।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...