আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
67 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (1 point)
১১বছরের বিবাহিত জীবন আমার, আমি একজন নারী। বিয়ের পর থেকে স্বামীর সাথে কখনো মতের মিল হইনা,উনি প্রবাসী বছর পর পর আসেন এক মাসের জন্য। যতবারই আসেন ঝগড়াঝাটি লেগেই থাকে উনি কখনো আমার কোনকিছু সহজ ভাবে নেই না সব সময় দোষই বুঝে। এসবের থেকে ও বড় বিষয় উনি আমাকে দিয়ে  ছেলেদের মতো বাইরের সবকিছু সামলাই, প্রথম প্রথম দায়িত্ব মনে করে করতাম কিন্তু তাও সবকিছু তে আমার ভুল থাকে, ফ্যামিলির বিষয় নিয়েও উনি আমাকে সব সময় ছোট করেন। এতকিছুর থেকে ও বড় বিষয় মাসে মাসে টাকা দেওয়াটায় আমার বিবাহিত জীবনের সুখ আনন্দ আর কিছু নই, প্রবাসী থাকাকালীন উনি আমার আজ ১১বছরে কখনো কেয়ার করে না। সারাদিনে কেমন আছি, বাচ্চাদের খবর নেওয়ায় শুধু বিষয়। কখনো জানতেও চাইনা ভালো মন্দ কিছু,  উনার সব দায়িত্ব টাকা দিয়ে শেষ। এই সংসারে আমি মানসিক অশান্তি ছাড়া কিছু পাচ্ছি না, আমার এখন এমন অবস্থা এসব নিয়ে আমার দুনিয়াদারির মন উঠে গেছে।  আমি ২০২৩ এ আল্লাহর রহমতে দ্বীনের বুঝ পেয়েছিলাম কিন্তু আমি আমার সংসারের সবকিছুর জন্য আমি মানিয়ে চলতে চাইলে ও এগুলো নিয়ে আমাকে সব সময় ছোট করেছে,  আমি পুরিপূর্ণ পর্দা করতে চেয়েছি সেরকম পরিবেশ ও আমি পাইনি।কারণ আমার কোনকিছু তে আমার স্বামীর সাপোর্ট ছিলনা৷ নেইও। আমি নিজের সাথে নিজে এখন অদৃশ্য এক যুদ্ধে আছি।

১.আমি এই সংসার থেকে মুক্তি হতে চাই, কারণ আমার দিক থেকে আমি অনেক চেয়েছি সবকিছু মানিয়ে নিতে আমার দ্বীন টায় বরবাদ হয়ে গেছে। তার থেকে মুক্তি হতে চাওয়া কি আমার জন্য বড় গুনাহ হবে?

1 Answer

0 votes
by (805,980 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেনঃ
قال تعالى: (فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئاً ويجعل الله فيه خيراً كثيراً)
অতঃপর যদি তাদেরকে অপছন্দ কর, তবে হয়ত তোমরা এমন এক জিনিসকে অপছন্দ করছ, যাতে আল্লাহ, অনেক কল্যাণ রেখেছেন।(সূরা নিসা-১৯)

তালাক সম্পর্কে রাসূলুল্লাহ সাঃ বলেনঃ
হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাঃ থেকে বর্ণিত,
عن ابن عمر، عن النبي صلى الله عليه وسلم قال: «أبغض الحلال إلى الله تعالى الطلاق»
অর্থ:রাসূলুল্লাহ সাঃ ইরশাদ করেন, “মহান আল্লাহ পাকের নিকট সর্বাপেক্ষা অপছন্দনীয় হালাল হচ্ছে 'তালাক'।(আবু দাউদ-২১৭৮) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/468

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি বাহিরে যেতে অসুবিধা প্রকাশ করবেন। স্বামীর কাছে নিজের চাওয়া পাওয়ার অভিযোগও করতে পারেন। প্রশ্নের বিবরণমতে এছাড়া আর এমন কোনো দিক প্রকাশ হয়নি, যা আপনার জন্য তালাক চাওয়াকে জরুরী করে। সুতরাং আমাদের পরামর্শ হল, নিজে দ্বীনের পথে অবিচল থাকেন, স্বামীকেও দ্বীনের পথে নিয়ে আসার চেষ্টা করেন। এবং নিজ পরিবার ও সন্তান সন্তনিকে দ্বীনের পথে নিয়ে আসার সর্বোচ্চ চেষ্টাকে অভ্যাহত রাখেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...