ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ইবনে আবেদীন শামী রাহ লিখেন,
(قوله مع الانحطاط) أفاد أن السنة كون ابتداء التكبير عند الخرور وانتهائه عند استواء الظهر، وقيل إنه يكبر قائما، والأول هو الصحيح كما في المضمرات وتمامه في القهستاني
সুন্নত হলো,নামাযী ব্যক্তি(রুকুতে যাওয়ার প্রক্কালে)যখন মাথা নুয়াইতে শুরু করবে, তখন তাকবীর বলা শুরু করবে, আবার যখন রু'কুতে গিয়ে পিঠ সোজা করবে,তখন তাকবীর শেষ করবে।কেউ কেউ বলেন,দাড়ানো অবস্থায় তাকবীর শেষ করে তারপর রু'কু করবে।প্রথম মতটাই বিশুদ্ধ( মুযমামারাত)(রদ্দুল মুহতার-১/৪৯৩)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) নামাজে রুকু সিজদায় যেতে যেতে তাকবীর পাঠ করবে।
(২) রুকু থেকে উঠার সময় ঈমাম যখন سمع الله لمن حمده বলবে মুক্তাদি তখনই ربنا لك الحمد বলে মাথা উত্তোলন করবে।
(৩) একাকী নামাজ পড়লে তাকবীরে তাহরিমা সহ বাকি তাকবীর ও রুকু থেকে উঠার দোয়া নিম্নস্বরে বলবে।
(৪) নামাজে শুধু কিরাতের উচ্চারণে ভুল হলে নামায ভাঙবে। তাশাহুদ, দরুদ, তাসবিহ লাহনে জ্বলী হয়ে অর্থ পরিবর্তন হলে নামায ফাসিদ হবে নতুবা নামায ফাসিদ হবে না।