আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
21 views
in পবিত্রতা (Purity) by (4 points)
edited ago by
1.শরীর ভেজা অবস্থায় বায়ু ত্যাগ করলে কি দেহ নাপাক হবে?
২.ভেজা কাপড়ে বায়ু ত্যাগ করলে কি কাপড় নাপাক হবে?

৩.ফরয গোসলে মাথায় চুলের গোড়াতে ছেলেরা কিভাবে পানি পৌছাবে?কি পদ্ধতি?
৪.ফর‍য গোসলের আগে কি দাত মাজা জরুরি? কারণ দাতের মাঝে তো খাবার লেগে থাকে, আর কুলি করলে মাড়ির গোড়া তে পানি না গেলে তো গোসল হবে না??

৫.ফরয গোসলের আগে কি ব্রাশ করা ভালো না মেসওয়াক করা ভালো?সুন্নাত কোনটা? ৪ নং এর আলোকে দাতের ফাকে লেগে থাকা খাবার দূর তো করা লাগবে তাই কোনটা বেশি ভালো হবে?

৬.ফরয গোসলে দাড়ি বড় হলেও কি পানি গোড়াতে দেওয়া লাগবে?আর ছোট হলেও কি গোড়াতে দেওয়া লাগবে?আলাদা করে বলিয়েন।শুধু উত্তর টা বলিয়েন।

৭.ফরয  গোসলে চোখের  ভ্রুতে  লোমের গোড়া য় কিভাবে পানি  দিবো?পদ্ধতি কি আমার চোখের ভ্রু বড় তাই জানা দরকার

৮.অদৃশ্য নাপাকি হাতে লাগ্লে কিভাবে পাক করবো?ধরেন বাম হাতে অদৃশ্য নাপাকি আছে। এখন আমি ডান হাতে সাবান নিয়ে বাম হাত ডান হাতের উপরে  রেখে ডলে ধুলেই কি হবে?আর আমি যে ডান হাতের উপরে রেখে বাম হাত ধুলাম তাহলে তো ডান হাতেও নাপাকি লাগ্লো না, তাই কিভাবে দুই হাত পাক করবো?

৯.ফরয গোসলে নিয়ত করে,হাত ধুয়ে, নাপাক দূর করে অজু করার পর কি ডানে -বামে পানি দিবো নাকি আগে মাথায় ৩ বার পানি দিবো?অজুর পর কোনটা আগে, মাথায় ৩ বার নাকি ডানে-বামে ৩ বার পানি দিবো?সুন্নাত নিয়ম কোনটা হবে এই প্রশ্ন মোতাবেক

1 Answer

0 votes
ago by (807,900 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) শরীর ভেজা অবস্থায় বায়ু ত্যাগ করলে দেহ নাপাক হবে না।
(২) ভেজা কাপড়ে বায়ু ত্যাগ করলে কাপড় নাপাক হবে না।
(৩) ফরয গোসলে মাথায় চুলের গোড়াতে ছেলেরা  পানি পৌছাবে। মাথায় পানি ঢেলে দিয়ে চুলকে নাড়িয়ে দিলেই চিলের গোড়ায় পানি পৌছে যাবে।
(৪) ফরয গোসলের আগে দাত মাজা জরুরি নয়। হ্যা, মিসওয়াক করা সুন্নত। 
(৫) ফরয গোসলের আগে এমনকি সর্বাবস্থায়ই মেসওয়াক করা সুন্নত। 
(৬) ফরয গোসলে দাড়ি বড় হলেও গোড়াতে পানি পৌছাতে হবে। 
(৭) ফরয গোসলে চোখের ভ্রুতে বা লোমের গোড়ায় পানি পৌছাতে হবে। যেভাবে পানি দিলে পৌছবে, সেভাবেই পানি পৌছাতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...