ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) শরীর ভেজা অবস্থায় বায়ু ত্যাগ করলে দেহ নাপাক হবে না।
(২) ভেজা কাপড়ে বায়ু ত্যাগ করলে কাপড় নাপাক হবে না।
(৩) ফরয গোসলে মাথায় চুলের গোড়াতে ছেলেরা পানি পৌছাবে। মাথায় পানি ঢেলে দিয়ে চুলকে নাড়িয়ে দিলেই চিলের গোড়ায় পানি পৌছে যাবে।
(৪) ফরয গোসলের আগে দাত মাজা জরুরি নয়। হ্যা, মিসওয়াক করা সুন্নত।
(৫) ফরয গোসলের আগে এমনকি সর্বাবস্থায়ই মেসওয়াক করা সুন্নত।
(৬) ফরয গোসলে দাড়ি বড় হলেও গোড়াতে পানি পৌছাতে হবে।
(৭) ফরয গোসলে চোখের ভ্রুতে বা লোমের গোড়ায় পানি পৌছাতে হবে। যেভাবে পানি দিলে পৌছবে, সেভাবেই পানি পৌছাতে হবে।