ইমদাদুল হুজুরের কাছে প্রশ্ন,
কষ্ট করে ১,২,৩,৪,৫,৬ দেওয়া প্রশ্নগুলো ১,২,৩,৪,৫,৬ দিয়ে উত্তর দিলে ভালো হবে ইন শা আল্লাহ ।
•সমকামিতা, অবাধ মেলামেশাসহ বিভিন্ন পশ্চিমা সংস্কৃতি থেকে মানুষকে দূরে রাখা এবং রমাদান, নামাজ ও ইসলামের দাওয়াত পৌঁছে দিতে লিফলেট তৈরি বা বিতরণ করা আমাদের দাওয়াতী কার্যক্রমের অংশ। এজন্য এসব লিফলেটে কুরআনের আয়াত, আল্লাহ {رب العالمين} ও হযরত মুহাম্মাদ (صلى الله عليه وسلم) এর নাম উল্লেখ করতে হয়।
১) কুরআন এর আয়াত, হাদিস,আল্লাহ {رب العالمين} এর নাম,হযরত মুহাম্মাদ (صلى الله عليه وسلم) এর নাম সহ লিফলেট দাওয়াতী কাজের উদ্দেশ্যে মানুষকে সাবধান করে দেওয়া সহ (যেনো না ফেলে দেয়) দিলে কি গুনাহ হবে?
২) আমরা যাকে দিচ্ছি সে তো নন প্র্যাক্টিসিং মুসলিম বা নাস্তিকও হতে পারে তাকে নিষেধ করার পরও সে ফেলে দিতে পারে, এইভাবে দেয়া হালাল হবে?
৩) যেহেতু এটা দাওয়াতী কাজ আমাদের টার্গেটের একটা বড় অংশ যারা নন প্র্যাক্টিসিং মুসলিম, তবে
নন প্র্যাক্টিসিং মুসলিমরা তো এই বিষয় এতো সচেতন না তাদেরকে মানা করলেও তারা ফেলে দিতে পারে,
আমরা কি এই পদ্ধতিতে দিতে পারবো নাকি অন্য পদ্ধতিতে দিতে হবে?
•একজন দ্বীনি ভাই অশ্লীলতা সম্পর্কে সচেতনতা তৈরির জন্য দ্রুত একটি ডকুমেন্টারি বানিয়েছিলেন। সেখানে এ-সম্পর্কিত এক মহিলা উপস্থাপিকার সংবাদ পাঠ থাকায় তিনি অংশটি ব্লার করে দেন।
৪) যেই দুইটা পুরুষের ছবি দেওয়া আছে blur করা এরকম ভাবে নারীর ছবি ব্লার করলে ভিডিওতে ইউজ করা যাবে দাওয়াতী উদ্দ্যেশে?
৫) সবাই ১ নাম্বার ছবিটার মতো blur করেনা অনেকে দুই নাম্বারের মতো করে, ওই ভিডিও গুলো দেখা যাবে যেগুলো দাওয়াতী উদ্দ্যেশে করা?
৬) এই যে দুই নাম্বার ছবিটা যেটা তুলনামূলক ভাবে কম স্পষ্ট ওইরকম blur করে কোনো ডকুমেন্টারি তে দাওয়াতী কাজের উদ্দেশ্যে দেওয়া যাবে?