আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
445 views
in সালাত(Prayer) by (14 points)
আসসালামুয়ালাইকুম হুজুর আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন আমার কিছু প্রশ্ন ছিল

১:ফরজ নামাজ ছাড়া সুন্নত নামাজে কি সূরা উল্টা পাল্টা করে  পড়া যাবে যেমন:সূরা ফীলের পরে সূরা ইখলাস.

২: হুজুর যেমন ২ রাকাত সুন্নত নামাজে ৪ টি সিজদা ১ রাকাতে ২ টি সিজদা আমার প্রশ্ন হল আমরা যখন বৈঠকে বসব ২ রাকাতের সময় তখন ১ টি সিজদা দিয়ে যখন আরেকটি সিজদা দিব  তখন সিজদার থেকে উঠে কি একে বারে দৃষ্টি দুই হাঁটুর মাঝখানে তাকাব নাকি সিজদার থেকে উঠে সিজদার দিকে তাকিয়ে তারপর নিজ কোলে তাকাবে ?

৩: হুজুর ওযু ছাড়া কি দোয়া ও সূরা কেরাত পড়া যায় ?

৪: হুজুর ওযু কি যে কোনো দিক থেকে করা যায় ?

হুজুর ২ নাম্বার প্রশ্ন টা আমি ২ বার করেছিলাম কিন্তু আমার প্রশ্ন টা আপনি বুঝতে পারেন নি এখন একটু বুঝিয়ে বলবেন তখন আমার প্রশ্ন টা ঠিক করে লেখা হয় নি হুজুর আসসালামুয়ালাইকুম আল্লাহ হাফেজ ..

1 Answer

0 votes
by (814,710 points)
edited by


ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
নামাযে কেরাত সম্পর্কে জানতে ভিজিট করুন- ৩৪৫।
প্রথম রা'কাতে সূরা ফিল তেলাওয়াতের পর,দ্বিতীয় রা'কাতে সূরা কুরাইশ তেলাওয়াত করতে হবে।ইচ্ছাকৃত এক সূরা মধ্যখানে ছেড়ে দিয়ে পরবর্তী সূরা তেলাওয়াত মাকরুহ।এবং প্রথম রা'কাতে যে সূরা তেলাওয়াত করা হয়েছে,দ্বিতীয় রা'কাতে এর পূর্বের সূরা তেলাওয়াত করা মাকরুহ।ফরয নফল সকল নামাযের ক্ষেত্রে বিধান সমান নয়।বরং ফরয নামাযের ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা করা ওয়াজিব।কিন্তু নফল নামাযের ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা করা ওয়াজিব নয়।আল্লাহ-ই ভালো জানেন।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/2434

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ফরজ নামাজ ছাড়া সুন্নত নফল নামাজে সূরাকে উল্টা পাল্টা করে পড়া যাবে যেমন:প্রথম রা'কাতে সূরা ইখলাস পাঠ করার পর দ্বিতীয় রা'কাতে সূরায়ে ফীল ইত্যাদি।

(২)
কোলের দিকে তাকাবেন। প্রথম থেকেই কোলের দিকে।

(৩)
ওযু ছাড়া দোয়া ও সূরা তথা কেরাত পাঠ করা যাবে।

(৪)
ওযু ডান দিকে থেকে করা সুন্নত।প্রত্যেক ভাল কাজের সূচনা ডান দিক থেকে করা সুন্নত।

দ্বিতীয় প্রশ্নটির জবাব একটাই।কোলের দিকে থাকাবেন।প্রথমে সিজদার দিকে থাকানোর কোনো নিয়ম নাই।তবে কেউ তাকালে তার নামায হয়ে যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
উত্তর দেয়া হয়েছে।
by (814,710 points)
আপনি কল দিবেন।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

+1 vote
1 answer 367 views
0 votes
1 answer 376 views
asked Jul 3, 2021 in সালাত(Prayer) by Rubbya (19 points)
0 votes
1 answer 464 views
asked Apr 11, 2021 in সালাত(Prayer) by Rubbya (19 points)
0 votes
1 answer 321 views
0 votes
1 answer 349 views
asked Sep 19, 2023 in সালাত(Prayer) by Mehjabeen (9 points)
0 votes
1 answer 335 views
...