আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
344 views
in সালাত(Prayer) by (14 points)
আসসালামুয়ালাইকুম হুজুর আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন

হুজুর আমি ২ টা বিষয় নিয়ে প্রশ্ন করেছিলাম কিন্তু প্রশ্নর কোনো উত্তর পাই নি

১ নাম্বার প্রশ্ন: oju niye ২ নাম্বার প্রশ্ন: quran নিয়ে।

★অযুর মধ্যে অঙ্গ ধোয়ার ক্ষেত্রে যেকোনো দিক থেকে ধোয়া যাবে?

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم


https://ifatwa.info/59123/  আপনার এই দুটি প্রশ্নের জবাব দেয়া হয়েছে।

আপনি অযু সংক্রান্ত একটি প্রশ্ন করেছিলেন যে অযু কি যেকোনো দিক থেকে করা যাবে?
এর বিস্তারিত হলোঃ-

আসলে অযুর মধ্যে ডান দিকের অঙ্গ আগে ধোয়া সুন্নাত।

তবে কেহ যদি এর বিপরীত করে,তাতেও অযু হয়ে যাবে। 
তবে সুন্নাতের খেলাফ হবে।

হাদীস শরীফে এসেছেঃ- 

حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنَا خَالِدٌ، عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ، عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لَهُنَّ فِي غُسْلِ ابْنَتِهِ " ابْدَأْنَ بِمَيَامِنِهَا وَمَوَاضِعِ الْوُضُوءِ مِنْهَا ".

মূসা’দ্দাদ (রহঃ) .... উম্মু আতিয়্যা (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কন্যা [যয়নাব (রাঃ)]-কে গোসল করানোর সময় তাঁদের বলেছিলেনঃ তোমরা তার ডানদিক এবং উযূ (ওজু/অজু/অযু) এর স্থান থেকে শুরু কর।
(বুখারী শরীফ ১৬৮)

حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي أَشْعَثُ بْنُ سُلَيْمٍ، قَالَ سَمِعْتُ أَبِي، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُعْجِبُهُ التَّيَمُّنُ فِي تَنَعُّلِهِ وَتَرَجُّلِهِ وَطُهُورِهِ وَفِي شَأْنِهِ كُلِّهِ.

হাফস ইবনু ‘উমর (রহঃ) .... ‘আয়িশা (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরা, চুল আঁচড়ানো এবং পবিত্রতা অর্জন করা তথা প্রত্যেক কাজই ডান দিক থেকে শুরু করতে ভালবাসতেন।
(বুখারী শরীফ ১৬৯।)


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 407 views
0 votes
1 answer 371 views
0 votes
1 answer 359 views
asked Sep 19, 2023 in সালাত(Prayer) by Mehjabeen (9 points)
+1 vote
1 answer 384 views
0 votes
1 answer 450 views
asked Oct 27, 2022 in সালাত(Prayer) by Nabil Ahmed (14 points)
0 votes
1 answer 420 views
asked Oct 26, 2022 in সালাত(Prayer) by Nabil Ahmed (14 points)
...