আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
440 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (1 point)
সালাম।
১)আমার ছেলের নাম "জাবির আব্দুল্লাহ মুসান্না" আর মেয়ের নাম "জাইফা মাহরীন ফাতিমা" নাম দুইটির অর্থ বিশ্লেষণ করে নামকরণ এর যথার্থতা বলবেন।
২)আমার মেয়ের জন্মের সময় আমি অসুস্থ থাকায় নামকরণ ঠিক মতোন করতে পারিনি,এখন আমি মেয়ের নাম "জাইফা আমাতুল্লাহ ফাতিমা" রাখতে চাচ্ছি,এখন কি আবার নতুন করে আকিকা করতে হবে?
by (1 point)
৩) আমার নাম 'ইশরাত তাসনিম' নামটি অর্থের দিক থেকে ইসলামিক কিনা সেটাও বলবেন দয়া করে।

1 Answer

0 votes
by (808,860 points)
edited by
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
"জাবির আব্দুল্লাহ মুসান্না" 
জাবির রাযি নামের একজন সাহাবী ছিলেন। জাবির নামের অর্থ হল, যে ভাঙ্গা হাড্ডিকে মসৃণ করে।প্রতাপশালী ইত্যাদি অর্থেও তা ব্যবহৃত হয়। 
جابِر (المعجم الرائد)
جابر
1- جابر : الذي يصلح العظم المكسور
আব্দুল্লাহ অর্থ আল্লাহর বান্দা। আর মুসান্না অর্থ দুই বা দ্বিতীয়। এবং মুসান্না নামের একজন মর্তবাবান সাহবীও ছিলেন।

 
"জাইফা মাহরীন ফাতিমা" 
জাইফা নামের অর্থ হল, আগন্তুক, আর মাহরীন নামের অর্থ হল, চন্দ্র, সুন্দর,ভাগ্যবান ইত্যাদি। আর ফাতেমা 
আরবি ভাষার শব্দ। এর আরবি ও ইসলামিক অর্থ হলো “সদ্য বুকের দুধ ছাড়ানো শিশু” ।

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রশ্নে উল্লেখিত আপনার উভয় নামের অর্থই সুন্দর।

(২)
নামের সাথে আকিকার কোনো সম্পর্ক নাই। আকিকার সম্পর্ক জন্মের সাথে। সুতরাং প্রথমে এক নাম ছিল তারপর ঐ নাম পরিবর্তন বা সুন্দর করে রাখার জন্য আকিকার কোনো প্রয়োজনিয়তা নাই।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (808,860 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 352 views
...