আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
452 views
in পবিত্রতা (Purity) by (24 points)
আসসালামু আলাইকুম।

আমার হায়েজ শেষ হওয়ার পরের ৫-৭ দিন পর্যন্ত একটু হাঁটাচলা বা উঠা বসা তেই পাতলা পানির মত নির্গত হয়। এর কোনো ঘনত্ব অথবা গন্ধ নেই শুধুই পানি। এই কয়দিন নামাজ পড়তে আমার খুব কষ্ট হয়। নামাজে বসা থেকে দাড়াতেই এমন হয়, আবার মাঝে মাঝে হলে আমি বুঝিও না। তাও আমি নামাজ ছেড়ে ওজু করে আসি। এক ওয়াক্তের নামাজ শেষ করতে আমার প্রায় ৩,৪ বার ওজু করত হয়।
১. এখন এই অবস্থায় আমি কি নিজেকে মাজুর হিসেবে ধরবো?

২. আবার যখন কুরআন পড়ি, শেষ করে দাড়ালে দেখি আমি বুঝিনি কিন্তু ওজু ভেঙে গেছে। এই অবস্থায় কুরআন পড়া আমার জন্য গুনাহের কারণ হবে? যেহেতু আমি বুঝি নেই কখন হলো।

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
লিকুরিয়া রোগ যা মহিলাদের জরায়ুতে হয়।
যার অর্থ হল জরায়ু থেকে সাদাস্রাব নির্গত হওয়া।
সাদাস্রাব নাপাক।যা নির্গত হলে অজু চলে যায়।কাপড়ের যে অংশে লাগবে সেটুকু ধৌত করতে হবে।তা নাজাসতে গলিজা।এক দিরহামের বেশী হলে নামায হবে না।

এই সাদাস্রাব নির্গত হওয়া দুই প্রকার।
(ক)সাদাস্রাব মাঝেমধ্যে নির্গত হয়।অর্থাৎ হঠাৎ জরায়ুতে চলে আসে।
এমতাবস্থায় যদি হঠাৎ নামাযের মধ্যে বা নামাযের পূর্বে নির্গত হয়, তখন কাপড় পাল্টিয়ে লজ্জাস্থান ধৌত করা পূর্বক নতুন করে পবিত্রতা অর্জন করতে হবে।তারপর পূনরায় নামায পড়তে হবে।

(খ)যদি কোনো এক নামাযের পূর্ণ ওয়াক্ত ধারাবাহিক সাদাস্রাব নির্গত হতে থাকে।যেমন মাগরিবের নামাযের পূর্ণ ওয়াক্ত তথা ১ঘন্টা ৩০মিনিট ধারাবাহিক সাদাস্রাব নির্গত হতে থাকে। তাহলে এমতাবস্থায় উনাকে মা'যুর গণ্য করে মা'যুরের হুকুম উনার উপর আরোপ করা হবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/50

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)
আপনি উপরের ব্যখ্যা অনুযায়ী নিজের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে নিবেন।

(২)
আপনি মা'যুর প্রমাণিত হলে তখন আপনাকে প্রতি ওয়াক্তের জন্য একটি অজুই যথেষ্ট। নতুবা আপনাকে বারংবার অজু করতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।
by
২য় প্রশ্নের উত্তর ঠিক ভাবে বুঝলাম না।
আমি বলেছি যে হটাৎ মাঝে মাঝে এমন করে স্রাব যায়, বসে থাকার কারণে এটা আমি নিজেও বুঝতে পারিনা। তো যদি আমি কুরআন পড়তে থাকি আর এমন হয়, ওজু তো ভেঙ্গে যাবে, অথচ আমি জানিনা। এই ক্ষেত্রে গুনাহ হবে না?

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 424 views
0 votes
1 answer 496 views
...