আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
393 views
in সাওম (Fasting) by (1 point)
edited by
ওয়াসওয়াসায় রোগ আছে। আমার কিছু প্রশ্ন আছে।
১) নামাজে মেয়েদের থুতনি ঢাকতে হবে?
২.) একবার ইফতারের সময় হবার আগেই ইফতারি করেছিলাম সঠিক সময় না জানাাার কারণে, পরে কাযা  আদায় করছি।  এখন এর কাফফারা দিতে হবে?
৩.) টাকা স্বর্ন সব মিলিয়ে কত হাজারটাকার সম্পদ থাকলে যাকাত দিতে হয়?

৪.) আমার এক ছাত্র পড়া ঠিকভাবে পারে না। তখন ওরে আমি বলছি তুই আল্লাহর কসম করে বল ঠিকমতো পড়বি।  তখন  ও কসম কাটছে কিন্ত পরবর্তীতে ঠিকভাবে পড়ত না।
ক্লাস ফোরে পড়ে তখন। অর কি কসমের কাফফারা দিতে হবে?
৫) এলাকার সবাই জানে আমি ভালো ছাত্রী ।কিন্ত আমি ইংরেজি ভালো পারলেও অংকে কাচা। এটা অভিভাবকরা জানে না। এর আগে অনেককেই গাইড দেখে পড়াইছি। কিন্ত এবার আমার ভয় হচ্ছে এতে বান্দার হক নষ্ট হচ্ছে নাতো।
গাইড দেখে অংক করানোতে বান্দার হক নষ্ট হবে?

৬) এবার এক অভিভাবক আমাকে পড়াতে বলছে, আমি বলছি আমি ভালো পারি না। কিন্ত গাইড দেখে অংক করাই তা কাউকে বলি নায়।
আমি ভালো পারি না। এটা বলার পরও যদি আমি ভালো পারি ভেবে আমার কাছে পড়তে আসে তাহলে কি আমি পড়াবো?

৭)  মেয়েরা বালেগা হয় কখন? হায়েেজ শুরুু হবার  আগে যদি বিয়ে হয়  তাহলে সহবাসেরর মাধ্যমে কি মেয়েরাা বালেগা হয়?      ৮) নাবালক  এক ছাএকে  পিটিিয়ে শাস্তি দেওয়ায় অর হাাাত কেটে যায়। এহেন কাজের জন্য  অই ছাত্র বা তার অভিভাবকদের কাছে মাফ চাইতেে হবে?
৯.) দুই ঘন্টা পড়ানো টাইম। আমি পড়াতে চাইলেও ছাত্র পড়তে চাইতো না। এজন্য ২ ঘন্টার আগেই ছুটি দিতাম। এতে কি বান্দার হক নষ্ট হবে?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
মহিলাদের জন্য নামাযে থুতনি ঢাকা জরুরী নয়।
ফাতাওয়ায়ে দারুল উলূম দেওবন্দ-
فتوی نمبر : 144211201045

(২) কা'যা আদায় করাই যথেষ্ট। এক্ষেত্রে কাফফারা আসবে না।

(৩) সোনা, রূপা,টাকা,এবং ব্যবসায়িক মালে যাকাত আসে, যদি তা নেসাব পরিমাণ হয়।
স্বর্ণের নেসাবঃ৭.৫ ভড়ি।
রূপার নেসাবঃ৫২.৫ ভড়ি।
এখানে একটি বিষয় লক্ষণীয় যে, কারো কাছে শুধুমাত্র স্বর্ণ বা শুধুমাত্র রূপা থাকলে সেটার নেসাব পূর্ণ হলেই যাকাত আসবে, অন্যথায় যাকাত আসবে না। তবে হ্যাঁ, যদি কারো নিকট স্বর্ণ এবং রূপা অথবা টাকা এভাবে থাকে যে, কোনোটিরই নেসাব পূর্ণ হয়নি, তাহলে এক্ষেত্রে রূপার নেসাবকেই মানদন্ড ধরে নেয়া হবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/121

(৪)অকে কসম করানো জায়েয হয়নি, সুতরাং সে যদি সাবালক হয়, তাহলে তাকে কাফফারা দিতে হবে। এবং কসম ভঙ্গের গোনাহ হবে।যিনি কসম।করাবেন, উনারও গোনাহ হবে।

(৫) গাইড দেখে অংক করানোর সময় যদি আপনি ভালভাবে বুঝিয়ে দিতে পারেন, তাহলে ঠিকই আছে।নতুবা আপনার জন্য এভাবে পড়ানোটা  জায়েয হবে না।

(৬) জ্বী, যেহেতু আপনি বাস্তবতা বলেই দিছেন, তাই আপনি দায়মুক্ত হয়ে যাবেন।

(৭) সন্তান কখন বালেগ হবে? এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/13073

হায়েজ শুরু হবার আগে যদি বিয়ে হয়,তাহলে সাবালক হওয়ার পূর্বে সহবাস জায়েয হবে না। সুতরাং সহবাসের মাধ্যমে মেয়েরা বালেগা হওয়ার কোনো প্রশ্নই আসে না।

(৮) নাবালক এক ছাত্রকে পিটিয়ে শাস্তি দেওয়ায় ঐ ছাত্রর হাত কেটে যায়। এহেন কাজের জন্য ঐ ছাত্র বা তার অভিভাবকদের কাছে মাফ চাইতে হবে। 

(৯) দুই ঘন্টা পড়ানো টাইম। আমি পড়াতে চাইলেও ছাত্র পড়তে চাইতো না। এজন্য ২ ঘন্টার আগেই ছুটি দিতাম। এতে বান্দার হক নষ্ট হবে না।তবে আপনি দুই ঘন্টা পড়ানোর আপ্রাণ চেষ্টা করবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 344 views
0 votes
1 answer 538 views
...