আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
472 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (29 points)
প্রশ্ন১: নিয়ত সম্পর্কে বিস্তারিত জানতে চাই।
মনের দৃঢ় সংকল্প
মনের দৃঢ় চাওয়া/ইচ্ছা
মনের হঠাৎ কিংবা তাৎক্ষণিক চাওয়া/ইচ্ছা
মনের হঠাৎ কিংবা তাৎক্ষণিক খেয়াল/চিন্তা
-এগুলোর কোনটিকে নিয়ত বলা যায়?

রাগের মাথায় তাৎক্ষণিকভাবে কোনো চিন্তার উদ্ভব হলে তাকে কি নিয়ত বলা যাবে? চাওয়া/ইচ্ছা কিংবা সংকল্পের মাত্রা কতখানি কতসময় জুড়ে থাকলে তাকে নিয়ত বলা যাবে?

প্রশ্ন২: কোনো ব্যাক্তির মধ্যে ওয়াসওয়াসার রোগের লক্ষণ পরিলক্ষিত হলে সেই ব্যাক্তি কি নিজেকে ওয়াসওয়াসার রোগী বলে সাব্যস্ত করতে পারে? এক্ষেত্রে মুসলিম ডাক্তার বা মুফতি সাহেবের সত্যয়নের প্রয়োজন আছে কি?


প্রশ্ন৩: https://ifatwa.info/77904/?show=77934#a77934

এই জবাবে জনাব সদরুস শহীদ রহঃ এর ফতোয়ার কথা উল্লেখ করা হয়েছে। এটা জেনে কোনো ব্যাক্তি দৈনন্দিন জীবনে নৈমিত্তিক কাজেকর্মে সংখ্যা উচ্চারণ করতে গেলে বা করার সময় ভীষণভাবে ভীত/আতংকিত/ওয়াসওয়াসাগ্রস্থ হতে থাকলে তার জন্য আপনারা কি ধরনের পরামর্শ প্রদান করবেন।

1 Answer

0 votes
by (814,680 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
কোনো কাজ করার জন্য মনের দৃঢ় সংকল্পকেই নিয়ত বলে। মনের হঠাৎ কিংবা তাৎক্ষণিক চাওয়া/ইচ্ছাকে নিয়ত বলে না।
নিয়তের হেকমত হল, যাতেকরে অনেক উদ্দেশ্য থেকে কোনো একটি উদ্দেশ্য পৃথকভাবে নির্ধারিত হয়।
- ذَهَبَ الْفُقَهَاءُ إِلَى اشْتِرَاطِ تَعْيِينِ النِّيَّةِ فِي عِبَادَةٍ لاَ تَلْتَبِسُ بِغَيْرِهَا مِنْ جِنْسِهَا مِنَ الْعِبَادَاتِ، وَهَذَا فِي الْجُمْلَةِ، وَلَهُمْ وَرَاءَ الإِْجْمَال تَفْصِيلٌ: 
قَال ابْنُ نُجَيْمٍ: الأَْصْل عِنْدَنَا أَنَّ الْمَنْوِيَّ إِمَّا أَنْ يَكُونَ مِنَ الْعِبَادَاتِ أَوْ لاَ. فَإِنْ كَانَ عِبَادَةً: 

(আল মাওসু'আতুল ফেকহিয়্যাহ-৪২/৭৫)


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
রাগের মাথায় তাৎক্ষণিকভাবে কোনো চিন্তার উদ্ভব হলে সেটাকে নিয়ত বলা যাবে না। চাওয়া/ইচ্ছা কিংবা সংকল্পের মাত্রা  সম্পূর্ণ সময় জুড়ে দৃঢ়ভাবে মনের মধ্যে থাকলেই কেবল সেটাকে নিয়ত বলা যাবে।

(২)
কোনো ব্যাক্তির মধ্যে ওয়াসওয়াসার রোগের লক্ষণ পরিলক্ষিত হলে সেই ব্যক্তি নিজে নিজেকে ওয়াসওয়াসার রোগী বলে সাব্যস্ত করতে পারবে না।বরং এক্ষেত্রে মুসলিম ডাক্তারের পরামর্শ আলোকে  মুফতি সাহেবের সত্যয়নের প্রয়োজনিয়তা অবশ্যই থাকবে।

(৩)
আপনার বর্ণিত লিংকটি সঠিক নয়। সংশোধন করে কমেন্টে উল্লেখ করবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,680 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 480 views
0 votes
1 answer 300 views
...