আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
503 views
in পবিত্রতা (Purity) by (1 point)
আসসালামু আলাইকুম।

১/ রাতে ঘুমানোর পর সকালে ঘুম থেকে উঠে মেয়েরা যদি লিকুইড দেখে তাহলে কি গোসল ফরজ হবে।আর এই সমস্যা আমার প্রায় প্রতিদিন ই হয় ঘুমে খারাপ কোনো স্বপ্ন ও দেখিনা কিন্তু ঘুম থেকে উঠলে সাদা স্রাব ও লিকুইড দেখা যায় সামান্য, দুই একবার কাপড়েও সাদা কিছু লেগে আছে দেখেছি।।এখন এক্ষেত্রে কি আমার উপর গোসল ফরজ হয়েছে কি না বা প্রতিবারই কি গোসল করতে হবে।।।।।

২/ আমি যে স্বপ্ন ই দেখিনা কেন শুধু বারবার মনে হয় গোসল ফরজ হয়েছে এর কারণ কি আর দিনের বেলা ঘুমাতে পারিনা ভয়ে যদি স্বপ্নদোষ হয় গোসল ফরজ হয় এর থেকে বাচার জন্য কি ধরনের আমল করতে পারি।।।

৩/ স্বপ্নদোষ এর কারণে গোসল ফরজ হলে কি যে মেঝে দিয়ে হেটে যাওয়া হয় সেটা কি নাপাক হয়ে যায়?  মেঝে কি মুছতে হবে সবসময়?

৪/ সবসময় মাথায় উল্টাপাল্টা খারাপ চিন্তা আসে মাঝে মাঝে নামাজেও আসে এর জন্য কি করতে পারি?

1 Answer

0 votes
by (807,660 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ঘুম থেকে উঠে কাপড়ে আর্দ্রতা দেখলে এর সর্বমোট ১৪ টি সূরত হতে পারে।
স্বপ্নদোষ স্বরণ থাকাবস্থায় এর সম্ভাব্য সাতটি সূরত হতে পারে।এবং স্বরণ না থাকাবস্থায় এর সম্ভাব্য সাতটি সূরত হতে পারে।
স্বপ্নদোষ স্বরণ থাকাবস্থায় সম্ভাব্য সাতটি সূরত নিম্নরূপ(বিধান সহ) যথাঃ-
(১)বীর্য সম্পর্কে নিশ্চিত। (গোসল ফরয হবে)
(২)মযি সম্পর্কে নিশ্চিত।(ফরয হবে)
(৩)ওদী সম্পর্কে নিশ্চিত।(ফরয হবে না)
(৪)বীর্য না মযি? এ নিয়ে সন্দিহান।।(ফরয হবে না)
(৫)বীর্য না ওদী? এ নিয়ে সন্দিহান।।(ফরয হবে না)
(৬)মযি না ওদী? এ নিয়ে সন্দিহান।।(ফরয হবে না)
(৭)বীর্য না মযি না ওদী? এ নিয়ে সন্দিহান।।(ফরয হবে না)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/11414

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) রাতে ঘুমানোর পর সকালে ঘুম থেকে উঠে যদি কোনো মেয়ে লিকুইড দেখে, এবং মযি না মনি কিংবা ওদী?  সে সম্পর্কে সন্দিহান থাকে, তাহলে তার উপরন গোসল ফরয হবে না।

(২)স্বপ্নদোষ থেকে বাঁচতে ঘুমানোর পূর্বে বুকে উমর লিখে ঘুমাবেন।
(৩) স্বপ্নদোষ এর কারণে গোসল ফরজ হলে, মেঝে দিয়ে হেটে যাওয়া সময় সেটা নাপাক হবে না।  মেঝেকে মুছতে হবে না।

(৪) সবসময় মাথায় উল্টাপাল্টা খারাপ চিন্তা আসে মাঝে মাঝে নামাজেও আসে। এর জন্য নেককার কোনো ব্যক্তির সংস্পর্শ গ্রহণ করতে হবে। এবং প্রয়োজনে তাবলীগে সময় লাগাতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
উস্তাদ বুকে উমর লিখে ঘুমানো এটা বুঝলাম না?
by (807,660 points)
এটা পূর্ববর্তী নেককার দের থেকে বর্ণিত একটি আমল।হাদীসে এসেছে, শয়তান উমরকে ভয় পায়, তাই ঐ ব্যক্তির কাছে শয়তান আসে না।
by
আসসালামু আলাইকুম বুকে উমর কিভাবে লেখে উস্তাদ একটু পরিষ্কার ভাবে বললে উপকৃত হতাম।
by (807,660 points)
বাংলাতে লিখে নিবেন। আল্লাহর হুকুমে উমরকে শয়তান ভয় পায়, সেজন্য বুজুর্গানে কেরাম পরামর্শ দিয়ে থাকেন। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 475 views
...