আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
697 views
in সাওম (Fasting) by (111 points)
১।গরমের কারনে ঠোট ঘামায়  হালকা ঘাম যদি গিলে ফেলে তাহলে কি রোজা ভেঙে যাবে?
২।ঠোট যদি শুকনা থাকে কিন্তু নোনতা লাগে ঘাম শুকিয়ে যাওয়ার কারনে কথা বলার সময় নোনতা ভাব মুখে চলে যায় তাহলে কি সমস্যা হবে?
৩।ঠোঁট যদি তৈলাক্ত ভাব থাকে সেটা যদি কথা বলার সময় মুখে চলে যায় যদি গিলে ফেলি রোজাতে সমস্যা হবে কি

1 Answer

0 votes
by (814,710 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)গরমের কারনে ঠোট ঘেমে হালকা ঘাম যদি গিলে ফেলা হয়, তাহলে এতেকরে রোজা ভঙ্গ হবে না। কেননা ঘামের পরিমাণ অতি সামান্য থাকে। তবে হ্যা যদি তা এত অধিক পরিমাণে হয় যে, তা মূখের লালার সাথে মিলিত হয়ে আধিক্যতার সাথে পাকস্থলীতে গিয়ে প্রবেশ করে, তাহলে তখন রোযা ভঙ্গ হয়ে যাবে। ঠিক তেমনিভাবে নামাযেও কোনো সমস্যা হবে না।তবে লালার চেয়ে ঘামের আধিক্য থাকলে এবং গিলে ফেললে তখন নামাযও ফাসিদ হয়ে যাবে। যেমন ফাতাওয়ায়ে হিন্দিয়ায় বর্ণিত রয়েছে-
وَلَوْ ابْتَلَعَ دَمًا بَيْنَ أَسْنَانِهِ لَمْ تَفْسُدْ إذَا كَانَتْ الْغَلَبَةُ لِلرِّيقِ. كَذَا فِي السِّرَاجِ الْوَهَّاجِ.
যদি দাতের মাড়ি থেকে রক্ত নির্গত হয়ে লালার সাথে মিলিত হয়ে যায় এবং গিলে ফলে তাহলে ততক্ষণ পর্যন্ত নামায ফাসিদ হবে না যতক্ষণ লালার আধিক্য থাকবে।(ফাতাওয়ায়ে হহিন্দিয়া-১/১০২) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-1199
(২) ঠোট যদি শুকনা থাকে কিন্তু নোনতা লাগে ঘাম শুকিয়ে যাওয়ার কারনে কথা বলার সময় নোনতা ভাব মুখে চলে যায়, তাহলেও কোনো সমস্যা হবে না।
(৩) ঠোঁটে যদি তৈলাক্ত ভাব থাকে সেটা যদি কথা বলার সময় মুখে চলে যায়, যদি গিলে ফেলা হয়,তাহলেও রোজাতে কোনো সমস্যা হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (111 points)
হুজুর আসসালামু আলাইকুম ২ প্রশ্নে একটা কথা লিখতে ভুলে গেছি যদি নোনতা ভাব গিলে ফেলি তাহলে রোজার ক্ষতি হবে কি 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 497 views
0 votes
1 answer 520 views
0 votes
1 answer 444 views
0 votes
1 answer 552 views
...