السلام عليكم و رحمة الله و بركاته
১.একবার একটি বয়ানে একজন হুজুর বলেছিলেন যে, সূরা নামলের ৩০ নং আয়াত ফরজ ও সুন্নত নামাজের মাঝে ১৯ বার পড়লে জান্নাতে বাড়ি নির্মাণ করা হয় এবং পশু পাখিকে খাবার দেয়ার সময় এই আয়াত পাঠ করলে আল্লাহ গুনাহ ক্ষমা করে দেন। এর সত্যতা কতটুকু?
২.জিকির বা দুআ পাঠের সময় জোরে উচ্চারণ না করার ফলে প্রোপার প্রোনান্সিয়েশন আসে না। হেভি লাইট হারফ, গুন্নাহ, তাখখিম তারক্বিক আসে না। এক্ষেত্রে জোরে উচ্চারণ না করে শুধু ঠোট নেড়ে জিকির করা যাবে?
৩.মহিলারা সালাতে কন্ঠস্বর নিচু রাখবে। কিন্তু স্টুডেন্টকে সালাত ও তিলাওয়াতের শুদ্ধতা শিখানোর উদ্দেশ্যে পাশাপাশি দাঁড়িয়ে যদি কন্ঠস্বর কিছুটা উঁচু করি, যাতে সে শুনতে পায়, তাহলে কি গুনাহ হবে?
৪.ওজুর ক্ষেত্রে মাথা মাসেহ এর পর পাত্রে কিছুটা পানি রয়ে গেলে সেই পানি দিয়ে পা ধোয়া যাবে?
৫.ওজুর পানির ছিটা বালতি বা অন্য পাত্রের পানিতে পড়লে সেই পানি নাপাক হয়ে যাবে?
৬.ফ্লোরে সালাতের স্থানে ছোট টেবিল বিছিয়ে তাতে কুরআন নিয়ে পড়তে চাই, আর এমতাবস্থায় যদি এর চেয়ে উঁচু স্থানে অর্থাৎ বিছানায় কেউ বসে বা শুয়ে থাকে তাহলে কুরআন নিচু অবস্থায় থাকার কারণে কি ব্যক্তি গুনাহগার হবে?
৭.হেলান দিয়ে কুরআন পড়ার বিধান কি?
৮. বেশিক্ষণ সোজা হয়ে বসে থাকা কষ্টদায়ক হলে হেলান দিয়ে কুরআন পড়তে পারবো?
৯.জুমানে আকাবির শাহ তরজুমানে আকাবির আরেফবিল্লাহ শায়খুল হাদীস শায়খুল উলামা হযরত মাওলানা শাহ আবদুল মতীন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহ এর একটি বয়ানে শুনেছি রাসুল ﷺ উম্মাহাতুল মুমিনীনদের জিজ্ঞেস করতেন "তোমরা কেমন আছো?" তিনি আরো বলেন "রব্ব ﷻ আপনাকে কেমন রেখেছেন?" এই কথাকে সুন্নতি তরিকা মনে করে জিজ্ঞেস করলে তা বিদআত হবে।
কিন্তু রমাদান উপলক্ষে আইওএম এর আয়োজিত কোর্সে একজন আপু আলোচনায় বলেছেন এখন থেকে আমরা একে অপরকে যেন বলি "রব্ব ﷻ আপনাকে কেমন রেখেছেন?"
এক্ষেত্রে আমরা কোনটি অনুসরণ করবো?
১০.কাউকে গীবতের ভয়াবহতা সম্পর্কে বুঝানোর পরেও সে যদি গীবত করতেই থাকে এবং বিরূপ পরিস্থিতির কারণে আমার সে স্থান হতে উঠে আসার উপায় না থাকে, তাহলে তার গীবত শ্রবনের জন্য আমি আমিও গুনাহগার হবো?
১১.ধরুন, কোনো ব্যক্তি আমার সাথে খারাপ কাজ করেছে। আমি তাকে প্রায়ই দেখি। তার কাজের কথা স্মরণে আসলে আমি যদি তাকে মনে মনে বেয়াদব বা অন্য অনর্থক কথা বলি তাহলে গুনাহ হবে?
১২.কারো ব্যাপারে অন্যকে বলার সময় কথার শুরুতে যদি বলা হয় "এটা আমি গীবতের উদ্দেশ্যে বলছি না", তাহলেও কি গীবতের গুনাহ হবে?
১৩.ঘুম থেকে উঠার দুআ পড়তে ভুলে গেলে, খাবার খাওয়ার পরের দুআ পড়তে ভুলে গেলে বা ওজুর দুআ পড়ার বিষয় সালাত আদায়ের পর স্মরণ হলে তৎক্ষনাৎ পড়লে সেই সওয়াব অর্জিত হবে?
১৪.দ্রুত বিয়ের জন্য কুরআনিক যেসব দুআ পাওয়া যায়, সেগুলো বা দরুদে ইব্রাহিম পাঠ করে নিজের জন্য দুআ না করে অন্যের জন্য দুআ করলে তা অন্যের জন্য কবুল হওয়ার চান্স থাকে?
১৫.যতটুকু জানি, দুআর ক্ষেত্রে মাদ্দ ওয়াকফ করার নিয়ম ফলো না করলেও হয়। নিজের মতো করে পড়া যায়। কিন্তু নামাজের সিজদায়, শেষ বৈঠকে কুরআনিক দুআ পাঠের সময় মাদ্দ ওয়াকফ সঠিক রাখতে হবে?
১৬.আলসেমির কারণে ওজু না করে এপ্স থেকে কুরআন পড়লে এবং কোনো মজলিশে পড়া দেয়ার সময় কুরআন নিয়ে না বসে এপ্স থেকে কুরআন পড়লে ব্যক্তি গুনাহগার হবে?
১৭. সিয়াম পালনরত অবস্থায় হাঁচি বা সর্দির কারণে যদি সর্দির কিছু অংশ ইচ্ছাকৃত/অনিচ্ছাকৃত ভাবে গলার ভেতরে চলে যায়, তাহলে সিয়াম ভেঙে যাবে?
১৮. বিড়ালের গায়ে দুষ্টুমি করে পা লাগালে গুনাহ হয়?
جزاك الله خيرا في الدنيا والاخره